1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

মোংলায় শেখ হাসিনার বিচার দাবিতে ২য় দিনেও বিএনপির অবস্থান কর্মসূচি

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪
  • ১৭১ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

আলী আজীম, মোংলা (বাগেরহাট)

ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে গণহত্যা এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার সহযোগীদের বিচার দাবিতে দেশ জুড়ে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মোংলায় বিএনপি’র উদ্যোগে দু-দিন ব্যাপী অবস্থান কর্মসূচির ২য় দিনেও পৌর মার্কেটের সামনে সকাল থেকে নেতাকর্মীদের অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (১৫ আগষ্ট) বেলা ১১টা থেকে পৌর মার্কেটের সামনে শুরু হয় নেতাকর্মীদের অংশগ্রহণের মধ্য দিয়ে এ অবস্থান কর্মসূচি।

এসময় বক্তারা বলেন, দ্রুত ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে গণহত্যা এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার সহযোগীদের বিচারের দাবি জানাই।

তারা আরো বলেন, কেউ যেন কোথাও কারো কোনো বাড়ি ঘরে হামলা-ভাঙচুর না করেন। এসব করলে দায়দায়িত্ব তারই, দলের নয়। দল তাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকবেন বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন।

এসময় বক্তব্য রাখেন, পৌর বিএনপির আহবায়ক ও মোংলা পোর্ট পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব জুলফিকার আলী, বিএনপি নেতা আবু হোসেন পনি, এমরান হোসেন, মাহবুবুর রহমান মানিক, বাবুল হোসেন রনি ও মোঃ আলাউদ্দিন।

অবস্থান কর্মসূচি শেষে শেখ হাসিনার বিচারের দাবিতে পৌর শহরে বিক্ষোভ মিছিল প্রদর্শন করেন বিএনপির নেতাকর্মীরা। এ সময় ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচার দাবিসহ তার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন বিএনপি নেতাকর্মী ও সমর্থকরা। এ সময় উপজেলা ও পৌর বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা থেকে বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিলসহ পৌর মার্কেটের সামনে এসে জড়ো হয়।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park