
মোংলা, বাগেরহাট প্রতিনিধি
মোংলায় জাতীয় গোয়েন্ধা সংস্থা (এনএসআই)-এর গোপন সংবাদে পরিচালিত অভিযানে র্যাব তিন ব্যবসায়ীর বিরুদ্ধে অবৈধ জ্বালানি ও ভোজ্য তেল মজুদের দায়ে মোট ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করেছেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নওসীনা আরিফ জানান, অবৈধভাবে পেট্রোল ও অকটেন মজুদের দায়ে ‘সি লিংক ইন্টারনাল’-এর মালিক মোঃ ইউসুফ আলীকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ভোজ্যতেল (সয়াবিন, পাম অয়েল) মজুদের দায়ে ‘জালাল স্টোর’-এর মালিক মোঃ মনিরুজ্জামানকে ৫০ হাজার এবং ‘শোভা স্টোর’-এর মালিক সবুর তালুকদারকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
প্রথমদিনের অভিযানের সময় ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে যাতে ভবিষ্যতে কেউ অবৈধ মজুদ না করে। অভিযানকারীরা জানিয়েছেন, এক সপ্তাহ পর পুনরায় তল্লাশি চালিয়ে অবৈধ মজুদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
অভিযানে উপস্থিত ছিলেন র্যাব-০৬ খুলনার অপস অফিসার সৈয়দ ফজলুর রহমান এবং বাগেরহাট ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক শরিফা সুলতানা।
NGS/MMH