1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

মোংলায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ১০২ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

হারুন শেখ, বাগেরহাট জেলা প্রতিনিধি

বাগেরহাটের মোংলায় বিশেষ মাদকবিরোধী অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ মো. ময়েন উদ্দিন মল্লিক (৪২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শনিবার (১ নভেম্বর) রাত ১০টার দিকে মোংলা উপজেলার সুন্দরবন ইউনিয়নের বাশতলা পাখিমারা কাঠের ব্রিজ সংলগ্ন এলাকা থেকে স্থানীয়রা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

আটক ময়েন উদ্দিন মল্লিক মোংলা সুন্দরবন ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাসিন্দা মো. ইসহাক মল্লিকের ছেলে। এলাকাবাসী জানান, শনিবার রাতে নিজের ঘেরের পাশে একটি ঘরে মাদক সেবন ও বিক্রির প্রস্তুতি নিচ্ছিলেন ময়েন উদ্দিন। সন্দেহজনক আচরণ দেখে স্থানীয়রা তাকে ঘেরাও করে আটক করেন। পরে তার কাছ থেকে প্রায় ১০০ গ্রাম গাঁজা, ইয়াবা সেবনের সরঞ্জাম এবং কিছু পুড়া টাকা উদ্ধার করা হয়।

স্থানীয়দের অভিযোগ, ময়েন উদ্দিন দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তার কারণে এলাকার তরুণ সমাজ মাদকে আসক্ত হয়ে পড়ছে। সাম্প্রতিক সময়ে এলাকাজুড়ে ঘন ঘন চুরি—যেমন ঘরে ঢুকে চুরি, মোটরসাইকেল চুরি এবং মোবাইল টাওয়ারের যন্ত্রাংশ চুরি—এসব ঘটনার সঙ্গেও কিছু মাদকচক্রের সম্পৃক্ততা থাকতে পারে বলে সন্দেহ করছেন স্থানীয়রা।

এ বিষয়ে মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেন, “মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। আটকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মাদক ব্যবসায় জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।” পুলিশ প্রশাসন জানায়, মাদক নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি স্থানীয়দের সচেতনতা ও সহযোগিতাও অত্যন্ত প্রয়োজন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park