1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

মোংলা-রামপাল বিভাজনের ষড়যন্ত্র রুখে দিতে হবে: অধ্যক্ষ জিল্লুর রহমান

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ১২৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

আলী আজীম, মোংলা (বাগেরহাট):

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মোংলায় ইসলামী আন্দোলন বাংলাদেশ মোংলা উপজেলা শাখার উদ্যোগে এক সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) বিকাল ৪টায় অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ শেখ জিল্লুর রহমান।

সমাবেশে বক্তব্যে তিনি বলেন, “আমরা দেড়যুগের এক স্বৈরশাসকের হাত থেকে রক্ষা পেয়েছি। কিন্তু এই মোংলা ও রামপালের মানুষ ১৯৯১ থেকে ২০২৪ সাল পর্যন্ত শোষিত ও অবহেলিত থেকেছে। এখন, যখন এ অঞ্চলের উন্নয়নের দ্বার উন্মুক্ত হয়েছে, ঠিক সেই সময় নির্বাচন কমিশনের পক্ষ থেকে মোংলা ও রামপালকে পৃথক করার সিদ্ধান্ত চরম ষড়যন্ত্রের শামিল।”

তিনি আরও বলেন, “কে বা কার নির্দেশে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা আমাদের বোধগম্য নয়। আমরা এই ষড়যন্ত্রমূলক সিদ্ধান্তকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি। মোংলা ও রামপালের সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে আমরা এই বিভাজনের ষড়যন্ত্র রুখে দেব, ইনশাআল্লাহ।” সভায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মোংলা উপজেলা শাখার সভাপতি মোঃ রেজাউল করিম মৃধা। যৌথ সঞ্চালনায় ছিলেন উপজেলা সেক্রেটারি মোঃ রফিকুল ইসলাম ও প্রশিক্ষণ সম্পাদক এইচ.এম. ইসমাইল হোসেন।

সমাবেশে আরও বক্তব্য রাখেন—ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরীর সাবেক সভাপতি মাওলানা মুজ্জামিল হক কাসেমী, বাগেরহাট জেলার সাবেক সভাপতি হাফেজ মাওলানা অধ্যক্ষ রুহুল আমীন, মোংলা উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা আবু বকর, মাওলানা ইউসুফ ইকবাল, পৌর সভাপতি হাফেজ মাওলানা রেজাউল করিম, পৌর সেক্রেটারি হাফেজ মাওলানা জাহিদুল ইসলাম সাদী, যুবনেতা মাওলানা সাইফুল ইসলাম, ওমর ফারুক, মারুফ বিল্লাহ, আল আমীন, শ্রমিক নেতা আবুল কালাম, আব্দুর রহমান, জাহাঙ্গীর আলম, মাসুম বিল্লাহ রাসেল, ছাত্রনেতা শাহাদাৎ হোসাইন, নাইম বিন রফিক, সাহিদুল ইসলাম শান্ত, আল আমীন প্রমুখ।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park