1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

মোটরসাইকেল প্রতীকের প্রার্থী তৌহিদ চাকলাদার ফন্টু উপজেলা চেয়ারম্যান নির্বাচিত 

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ৫ জুন, ২০২৪
  • ২৩৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

আজ বুধবার (৫ জুন) সকাল ৮টা থেকে শুরু হয়ে বিরতিহীন ভাবে বিকাল ৪টা পর্যন্ত ইভিএম পদ্ধতিতে এ ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে। যশোর সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। ভোট গ্রহন শেষে বেসরকারি ফলাফলে যশোর সদর উপজেলা চেয়ারম্যান পদে ৫৭ হাজার ৯১৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোটরসাইকেল প্রতীকের প্রার্থী তৌহিদ চাকলাদার ফন্টু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঘোড়া প্রতীকের ফতেমা আনোয়ার পেয়েছেন ৫৫ হাজার ৬১০ ভোট।

 

সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন টিউবওয়েল প্রতীকের সুলতান মাহমুদ বিপুল। তিনি পেয়েছেন ৮৩ হাজার ২১৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বৈদ্যুতিক বাল্ব প্রতীকের শেখ জাহিদুর রহমান পেয়েছেন ৩৭ হাজার ৬৭৫ ভোট। উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১ লাখ ১৩ হাজার ৫৯২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ফুটবল প্রতীকের বাশিনুর রহমান ঝুমুর। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কলস প্রতীকের জ্যোৎস্না আরা বেগম পেয়েছেন ৫৪ হাজার ৯ভোট ভোট গ্রহণ শেষে বুধবার রাতে বেসরকারি ফলাফল ঘোষণা করেন যশোর জেলা অতিরিক্ত নির্বাচন কর্মকর্তা ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আব্দুর রশিদ।

 

উপজেলার মোট ২১৯টি ভোট কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে এ ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। সদর উপজেলায় একটি পৌরসভা ও ১৫টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৬ লাখ ৭ হাজার ৭৪২ জন। এরমধ্যে পুরুষ ৩ লাখ ৪ হাজার ৭৩০, মহিলা ৩ লাখ ৩ হাজার ৫২ ও হিজড়া ভোটার ৭ জন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park