1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

মোরেলগঞ্জে অফিসের শয়নকক্ষ থেকে এনজিও কর্মকর্তার মরদেহ উদ্ধার

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
  • ৮২ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

বাগেরহাটের মোরেলগঞ্জে বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরন’র অফিসের শয়নক্ষ থেকে সংস্থাটির এক কর্মকর্তার মরদেহ উদ্ধার করা হয়েছে। ( ২৪ অক্টোবর রবিবার ) বিকেল ৩ টার দিকে উত্তরনের রিমেল রেসপন্স প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী সবুর মলঙ্গীর(৫২) মরদেহ পাওয়া যায় অফিসের দোতলায় তার শয়ন কক্ষের খাটের ওপর। তিনি সাতক্ষীরা জেলার তালা উপজেলার পাচরখি গ্রামের আবুল হাসেম মলঙ্গীর ছেলে।

উত্তরন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, রবিবার বিকেল ৩ টার দিকে তার অফিসের অপর সহকর্মীরা তাকে নিজ বিছানায় মৃত অবস্থায় পান। মোরেলগঞ্জ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. শেখ নাদিমুজ্জামান আকাশ তাকে মৃত ঘোষণা করেন।

সন্ধা ৭ টার দিকে সবুর মলঙ্গীর বড় ভাই মোক্তার হোসেন মলঙ্গী ও উত্তরন অফিসের কয়েকজন কর্মকর্তা হাসপাতাল থেকে সবুর মলঙ্গীর মরদেহ বুঝে নিয়ে সাতক্ষীরার উদ্দেশে রওয়ানা হন।

সবুর মলঙ্গীর মৃত্যুর বিষয়ে তার ভাই, স্ত্রী ও পরিববারের কারো অভিযোগ না থাকায় হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশের হস্তক্ষেপ ছাড়াই মরদেহ হস্তান্তর করেন। মৃত সবুর মলঙ্গীর স্ত্রী রুকসানা বেগম স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। তাদের ১ ছেলে ও ১ মেয়ে রয়েছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park