
হারুন শেখ, বাগেরহাট প্রতিনিধি
বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা, মোরেলগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত সাংবাদিকদের জন্য ওরিয়েন্টেশন ও প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ মে) মোরেলগঞ্জ উপজেলা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাখা সভাপতি এম এ জলিল এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মোঃ নাজমুল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ বদরুদ্দোজা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংস্থার কেন্দ্রীয় সভাপতি মোঃ মমিনুর রশীদ শাইন, মহাসচিব মুহাম্মদ কামরুল ইসলাম এবং ভার্চুয়ালি যুক্ত ছিলেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব লায়ন সিকদার মোহাম্মদ আরিফুল আলম টিটো।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা ও প্রতিষ্ঠাতা সদস্য মোঃ শাহজাহান মোল্লা, উপদেষ্টা মোঃ আলমগীর গনি, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলামসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিবৃন্দ।
প্রশিক্ষণ কর্মশালায় সাংবাদিকতার নৈতিকতা, বস্তুনিষ্ঠ তথ্য যাচাই, ডিজিটাল নিরাপত্তা এবং আধুনিক সাংবাদিকতার চ্যালেঞ্জ ও করণীয় বিষয়ে আলোচনা করা হয়। দিনশেষে অংশগ্রহণকারী সাংবাদিকদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি গণতান্ত্রিক সমাজ গঠনে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই পেশাগত দক্ষতা ও নৈতিকতা বজায় রেখেই সাংবাদিকতা করতে হবে।