1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

ম্যানহোল থেকে অর্ধগলিত লাশ উদ্ধার করল পুলিশ

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩
  • ৩৯১ বার এই সংবাদটি পড়া হয়েছে

রাজশাহী-১ আসনের (গোদাগাড়ী-তানোর) সংসদ সদস্য ও আসন্ন জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ওমর ফারুক চৌধুরীর মালিকাধীন থিম ওমর প্লাজার ম্যানহোল থেকে অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১২ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নগরীর থিম ওমর প্লাজার পেছনে ম্যানহোল থেকে এই লাশ উদ্ধার করা হয়।

তবে নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। পুলিশের ধারণা, কয়েকদিন আগে হত্যা করে এখানে ফেলে দেওয়া হয়েছে। উদ্ধার যুবকের আনুমানিক বয়স ৩৫ হবে।

বোয়ালিয়া থানার ওসি হুমায়ুন কবীর জানান, মঙ্গলবার সকাল থেকে এই এলাকায় তীব্র একটি গন্ধ ছড়িয়ে পড়ে। গন্ধের অনুসন্ধান করতে গিয়ে থিম ওমর প্লাজার ম্যানহোলে লাশ পাওয়া যায়। লাশটি অর্ধগলিত ছিল। চেহারাতেও কিছু বোঝা যাচ্ছে না। পরনে নীল রঙের জিন্স প্যান্ট ও গায়ে সাদা রঙের পাঞ্জাবি পায়ে জুতা ছিল।

ওসি আরও জানান, লাশটির পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। কয়েকদিন আগে তাকে হত্যা করে ম্যানহোলে ফেলে গেছে। লাশটির পরিচয় জানার চেষ্টা চলছে। ঘটনাস্থলে সিআইডির ক্রাইম সিন ও পিবিআইয়ের সদস্যরা উপস্থিত আছেন। এখান থেকে লাশটি রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের ফরেনসিক বিভাগে প্রেরণ করা হবে।

উল্লেখ্য, থিম ওমর প্লাজার মালিক রাজশাহী-১ আসনের ওমর ফারুক চৌধুরী। এই ভবনটি ১২ তলা বিশিষ্ট। আটতলা পর্যন্ত শপিং মল। বাকি চারতলা আবাসিক।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park