
বিশেষ প্রতিবেদক
মহান স্বাধীনতার ৫৪ বছর পূর্তি উপলক্ষে চট্টগ্রামের ইপিজেড থানা ও ৩৯ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে স্বাধীনতা দিবস-২০২৫ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে ২৬ মার্চ, বুধবার রাত ১২:০১ মিনিটে মিছিল সহকারে দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় সংলগ্ন শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় ১৯৭১ সালের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন দলের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৩৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. মুজিবুর রহমান। প্রধান অতিথি ছিলেন ইপিজেড থানা বিএনপির সাবেক সিনিয়র সহ-সম্পাদক মো. জাবেদ আনসারী। এছাড়াও উপস্থিত ছিলেন থানা বিএনপির সাবেক সহ-সভাপতি মো. শাহজাহান, যুগ্ম সম্পাদক মো. আলী, ওয়ার্ড বিএনপির সাবেক সহ-সভাপতি মো. শরীফ, যুগ্ম সম্পাদক মিজানুর রহমান পারুল, আব্দুর রহমান, সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক মো. নওশাদ সুমন রহমানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
নেতারা বলেন, স্বাধীনতার ৫৪ বছর পরও গণতন্ত্র বিপন্ন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে এবং বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশকে স্বনির্ভর রাষ্ট্রে পরিণত করার প্রচেষ্টা বারবার বাধাগ্রস্ত হয়েছে। তারা অভিযোগ করেন, বর্তমান সরকার বিএনপির নেতাকর্মীদের ওপর দমন-পীড়ন চালাচ্ছে।
তারা আরও বলেন, আগামী দিনে তারুণ্যের অহংকার তারেক রহমানের নেতৃত্বে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও দেশের সার্বিক উন্নয়নে বিএনপি দৃঢ়প্রতিজ্ঞ।