
বদিউজ্জামান বিশ্বাস (২৯), পিতা শহিদুজ্জামান বিশ্বাস, বাকড়া কারিগর পাড়া ঈদগাঁহ ময়দানে ঈদের জামাতের পর মোনাজাতের আগে পূর্ব শত্রুতার জেরে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে গুরুতর জখম করে একই এলাকার কাপড় ব্যবসায়ী বজলুর রহমানের ছেলে ইমরান (২২)।
আহত বদিউজ্জামান বর্তমানে যশোর জেনারেল হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন৷ এ ঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছেন আহতের পরিবার৷ আহত বদিউজ্জামান (এলএলবি) এ্যাড. মোহাম্মদ আলী রায়হানের সহকারী হিসেবে কাজ করছেন।