1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

যশোরে নগদ অর্থসহ প্রতারক চক্রের ২ সদস্য আটক

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ জুলাই, ২০২৪
  • ২১৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

স্বীকৃতি বিশ্বাস, যশোর

নগদ অর্থসহ আন্তঃজেলা প্রতারক চক্রের দুই সদস্য রেজাউল করিম (৫৫) ও রফিকুল ইসলাম (৫৮) কে গ্রেফতার করেছে যশোরের গোয়েন্দা (ডিবি) পুলিশ।

আটক রেজাউল করিম (৫৫) সাতক্ষীরা কলারোয়া উপজেলার লোহাকুড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে এবং রফিকুল ইসলাম (৫৮) নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ উপজেলার মিজমিজি পূর্বপাড়ার হাজী বাচ্চু মিয়ার ছেলে। ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) মফিজুল ইসলাম গত দুই দিন ধরে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপন কুমার সরকার আজ শুক্রবার (১২ জুলাই) দুপুরে প্রেস ব্রিফিংএ বলেন, রেজাউল করিম ও রফিকুল ইসলাম আন্তঃজেলা প্রতারক চক্রের সক্রিয় সদস্য। এরা যশোরের অভয়নগর উপজেলার গোয়াখোলা এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে দেশের বিভিন্ন জায়গায় প্রতারণা করে আসছিল। চক্রটি যশোর মনিরামপুর উপজেলার ছিলিমপুর বাজারে কীটনাশক ব্যবসায়ী মোমিনুর রহমানের সঙ্গে ইন্টারনেট নেটওয়ার্ক টাওয়ার স্থাপনের নামে প্রতারণা করে ২৪ লাখ টাকা হাতিয়ে নেয়।

তিনি আরও বলেন, তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ৬টি প্রতারণার মামলা রয়েছে। আসামিরা দেশের বিভিন্ন স্থানে প্রতারণার উদ্দেশ্যে ঘর ভাড়া করে কথিত অফিস খুলে এলাকায় স্কুল-কলেজ, হাসপাতাল নির্মাণের জন্য জায়গা ক্রয়, বিল্ডিংয়ের ওপর কথিত ইন্টারনেট টাওয়ার নির্মাণ ইত্যাদির প্রলোভনে কৌশলে মোটা অঙ্কের টাকা আত্মসাৎ করে আসছে। গ্রেফতার দুজনের কাছ থেকে প্রতারণা করে নেওয়া ৮ লাখ ৮০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park