1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
নড়াইলে নবগঙ্গা সেতুর কাজ থমকে, দুই পাড়ের লক্ষাধিক মানুষের দুর্ভোগ চরমে তেরখাদায় দুর্গাপূজা ঘিরে পুলিশের মতবিনিময় সভা, আইনশৃঙ্খলা বিঘ্নকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা তেরখাদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সহনশীল দেশ গড়ার আহ্বান খুলনার জিরো পয়েন্টে বাসে তল্লাশি, ৬ কেজি ৫৯৭ গ্রাম আইস উদ্ধার সাজমীর হত্যা মামলায় এসআরবি-৬-এর অভিযানে দুই আসামি গ্রেপ্তার রূপসায় ইটভাটা ব্যবসায়ী ফখরুল হত্যা মামলার আসামি চট্টগ্রামে গ্রেপ্তার বড়দিয়া বাজার রক্ষায় উদ্যোগ, ভাঙন প্রতিরোধে শুরু হচ্ছে জরুরি কার্যক্রম খুলনার একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেপ্তার সুন্দরবনে জলদস্যুদের আস্তানায় অভিযান, ১৪টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল সরঞ্জাম উদ্ধার বড়দিয়া বাজারে ভাঙনকবলিত এলাকা পরিদর্শন ইউএনওর, ১৬ ব্যবসায়ীকে সহায়তা ও জিওব্যাগ ফেলার নির্দেশ

যশোরে নারী সাংবাদিকদের জন্য জাতিসংঘের নির্বাচনী প্রকল্পে বিশেষ প্রশিক্ষণ শুরু  

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬
  • ২৭৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

উম্মে উমামা রাত্রি

জাতিসংঘের নির্বাচনী প্রকল্পের আওতায় নারী সাংবাদিকদের পেশাগত সক্ষমতা ও নিরাপত্তা বৃদ্ধির জন্য বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। সোমবার যশোরের ব্র্যাক লার্নিং সেন্টারে অনুষ্ঠিত এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেছেন খুলনা বিভাগের ২৫ জন নারী সাংবাদিক।

প্রশিক্ষণটি “Training for Women Journalist on Safety, Information Integrity and Political Reporting” শীর্ষক এবং এতে বিদেশ থেকে আগত অভিজ্ঞ প্রশিক্ষকরা অংশগ্রহণকারীদেরকে নিরাপত্তা বিষয়ক পরামর্শ, তথ্যের বিশ্বাসযোগ্যতা নিশ্চিতকরণ এবং নির্বাচন ও রাজনৈতিক রিপোর্টিং নিয়ে বিস্তারিত প্রশিক্ষণ দিচ্ছেন। প্রথম দিনের সেশন ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। আগামী দুই দিন ধরে আরও উপস্থাপনা, দলভিত্তিক আলোচনা এবং বাস্তবভিত্তিক অনুশীলনের মাধ্যমে প্রশিক্ষণ চলবে।

প্রশিক্ষণের আয়োজকরা জানান, বর্তমান সময়ে নির্বাচন ও রাজনীতি কেন্দ্রিক সংবাদ পরিবেশে নারী সাংবাদিকরা নানা চ্যালেঞ্জের মুখোমুখি হন। সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, তথ্যের স্বচ্ছতা এবং দায়িত্বশীল নির্বাচনকালীন সাংবাদিকতা নিশ্চিত করতে এই ধরনের প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আয়োজকদের মতে, আন্তর্জাতিক সহযোগিতায় পরিচালিত এই প্রশিক্ষণ নারী সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, সাংবাদিকতায় মান উন্নয়ন এবং নির্বাচনকালীন তথ্য পরিবেশের স্বচ্ছতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়া প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা ভবিষ্যতে স্থানীয় এবং জাতীয় পর্যায়ে দায়িত্বশীল সাংবাদিকতা চর্চায় সহায়তা পাবেন।

NGS/MMH

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park