1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর পরিচালনা বোর্ডের সভাপতি কেশবপুরের এনামুল ও কোষাধ্যক্ষ ফুয়াদ

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২২৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর পরিচালনা বোর্ডের সভাপতি কেশবপুরের এনামুল ও কোষাধ্যক্ষ ফুয়াদ

শামীম আআখতার যশোর জেলা প্রতিনিধি

যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর ৪১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সমিতির মনিরামপুর সদর দপ্তরে অনুষ্ঠিত সাধারণ সভার দ্বিতীয় পর্বে পরিচালকদের ভোটে কেশবপুরের দুইজন পরিচালক এনামুল হাসান নির্বাহী কমিটির সভাপতি এবং আব্দুল্লাহ আল ফুয়াদ কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন।  

বৃহস্পতিবার বিকেলে সমিতি বোর্ডের সভাকক্ষে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের উপপরিচালক এনামূল কবির পরিচালকদের শপথ বাক্য পাঠ করান। পরে গোপন ব্যালটে পরিচালকদের ভোটে নির্বাহী কমিটি গঠিত হয়। নির্বাচনে ৩ নং এলাকা কেশবপুরের মনোনিত পরিচালক এনামুল হাসান সভাপতি, মনিরামপুর ২নং এলাকা পরিচালক আজিজুর রহমান সহ-সভাপতি, নড়াইলের লোহাগড়া এলাকা পরিচালক আবু আব্দুল্লাহ সচিব এবং কেশবপুর ৩ নং এলাকা পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন। নির্বাচনে সহযোগিতা করেন বিআরইবির সহকারী পরিচালক কাকলি ও সমিতির এজিএম (এমএস) রাম কুমার ঘোষ। 

কমিটি গঠনের পর নবনির্বাচিত সভাপতি এনামুল হাসান রাজুর সভাপতিত্বে ও যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার আব্দুল লতিফের পরিচালনায় সংক্ষিপ্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সাবেক সভাপতি আজিজুর রহমান, পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ, এনামুল কবির, সমিতির প্রাক্তন সভাপতি আসাদুজ্জামান প্রমুখ।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park