1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

যুক্তরাজ্য যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদকে ফুলেল শুভেচ্ছা।

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৬৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

বিশেষ প্রতিনিধি, চৌধুরী জুয়েল রানা

গতকাল মঙ্গলবার ৪/২/২৫ সন্ধ্যায় নড়াইল জেলার নড়াগাতী থানার টোনা গ্রামের নিজ বাড়ীতে আসেন যুক্তরাজ্য যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং বড়দিয়া মুন্সী মানিক মিয়া ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি নড়াগাতী থানার রাজনৈতিক অঙ্গনের পরিচ্ছন্ন পরিচিত মুখ তৃণমূল আস্থা ও বিশ্বাসের প্রতীক গরিব মেহনতি জনতার ভরসা স্থল আমিনুল হাসান মানিক ( টোনা বৃহত্তর মোল্লা পরিবারের সন্তান)তাঁর নিজ বাড়ি খাশিয়াল ইউনিয়নের টোনা গ্রামে পৌঁছালে গ্রামের সাধারণ মানুষ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

এসময় সাবেক ছাত্রদল নেতা ও সাবেক নড়াগাতী থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি বর্তমান আহ্বায়ক তরুণ প্রজন্মের অহংকার পরিচ্ছন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব তৌফিক এলাহী রুবেলের নেতৃত্বে প্রায় শতাধিক লোকের উপস্থিতি দেখা যায়,গ্রামের মুরব্বি ও তরুণ প্রজন্মের জনতা শ্লোগানে শ্লোগানে মুখরিত হয় টোনা গ্রামের রাস্তা ঘাট ও তার নিজস্ব বাড়ি,বুকে জড়িয়ে নেন গ্রামের মুরব্বি ও গ্রামের তরুণরা।

আমিনুল হাসান মানিক উপস্থিতিদের কে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন,আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের নির্দেশনায় দলের সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park