1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

যুবদলে কোন মাদক ব্যবসায়ী, টেন্ডারবাজ ও চাঁদাবাজের জায়গা হবে না: মনা

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৮০ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

খুলনা মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা বলেছেন দেশে প্রতিটি সংকটে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল অগ্রনী ও সাহসি ভূমিকা রেখেছে। পতিত হাসিনা সরকারকে বিদায় করতে রাজপথে যুবদল যে সাহসী ভূমিকা রেখেছে তা দেশের মানুষ মনে রাখবে। তিনি বলেন খুলনা মহানগর যুবদল হবে সু-সংগঠিত ও সু-শৃঙ্খল সংগঠন। কোন মাদক ব্যবসায়ী, টেন্ডারবাজ ও চাঁদাবাজের জায়গা হবে না।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিএনপি কার্যালয়ের সামনে খুলনা মহানগর যুবদলের নতুন আহবায়ক কমিটি দেয়ায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমাকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে গড়ে ওঠা এই সংগঠন, নেতৃত্বের ধারাবাহিকতায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে কাজ করেছে। আর এখন বাংলাদেশের তরুণ সমাজের আস্থা ভালোবাসা ও বিশ্বাসের প্রতীক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে দেশের গণতন্ত্র রক্ষা, গণমানুষের উন্নয়ন, দেশের সার্বভৌমত্ব রক্ষার্থে নিরলস কাজ করে যাচ্ছে।

ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সমৃদ্ধ বাংলাদেশ গঠনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দায়বদ্ধ এবং দেশের প্রয়োজনে যখনই ডাক পড়বে, তখনই আবারও ঝাঁপিয়ে পড়তে প্রস্তুত থাকতে হবে। নবগঠিত মহানগর যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম রুবেল এর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park