1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

যোগানিয়ায় সেলুনে কিশোরকে কাঁইচি দিয়ে কুপিয়ে জখম

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ৫২৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

স্টাফ রিপোর্টার চৌধুরী জুয়েল রানা 

নড়াইল জেলার নড়াগাতী থানার যোগানিয়া বাজারস্থ বাসষ্টান সংলগ্ন সেলুনে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আল মামুন (১৬) নামে এক কিশোরকে কাঁইচি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে শিমুল নন্দী নামের এক যুবক। মামুনকে বাঁচাতে গিয়ে তার চাচাতো ভাই ওমর ফারুক-কেও কুপিয়ে আহত করা হয়। 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে,আল মামুন যোগানিয়া গ্রামের সৌদি প্রবাসী হাবিবুর রহমানের ছেলে,মঙ্গলবার ২২ শে জুলাই আনুমানিক ২ ঘটিকায় প্রহ্লাদ বিশ্বাসের সেলুনে চুল কাটাতে গেলে সেখানে শিমুল নন্দী পিতা, নলিন নন্দীর সঙ্গে তর্কবিতর্কে জড়িয়ে পড়ে। একপর্যায়ে শিমুল নন্দী হঠাৎ কাঁইচি দিয়ে আল মামুনের গলায় কোপ দেয়, চিৎকার শুনে তার চাচাতো ভাই ওমর ফারুক এগিয়ে এলে তাকেও আঘাত করে পালিয়ে যায়।

স্থানীয়রা দুজনকে উদ্ধার করে ওমর ফারুক কে স্থানীয় ডাক্তার কাছে নিয়ে যায় এবং আল মামুনকে প্রথমে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। পরে আল মামুনের শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকরা দ্রুত ঢাকায় পাঠানোর পরামর্শ দেন, এবং মামুনকে তাৎক্ষণিকভাবে ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়।

ঘটনার পর নড়াগাতী থানা পুলিশ সেলুন মালিক প্রহ্লাদ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়। এলাকায় উত্তেজনা থাকলেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং যোগানিয়ায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নড়াগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিকুর রহমান বলেন, “তদন্ত চলছে। দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park