1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

যোগানিয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের পুরস্কার দিল ‘বাকির হোসেন স্মৃতি ফাউন্ডেশন’

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ১৭৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

স্টাফ রিপোর্টার 

নড়াইলের নড়াগাতী থানার যোগানিয়া হাইস্কুল মাঠে অনুষ্ঠিত ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত পুরস্কার হিসেবে দুটি স্মার্টফোন হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার দুপুরে আয়োজক কমিটির কাছে পুরস্কার দুটি তুলে দেন বিএম বাকির হোসেন স্মৃতি সংস্থা ফাউন্ডেশন এর সহ- সভাপতি হাবিবুর রহমান বাবলু।

এই পুরস্কারের সম্পূর্ণ আর্থিক পৃষ্ঠপোষকতা করেন অধ্যাপক বিএম নাগিব হোসেন, যিনি শহীদ শ্রমিক নেতা বিএম বাকির হোসেনের ছোট ভাই এবং একজন জাতীয় পর্যায়ের রাজনৈতিক ও সামাজিক চিন্তক।

পুরস্কার হস্তান্তরের সময় হাবিবুর রহমান বাবলু বলেন, “অধ্যাপক বিএম নাগিব হোসেন এই এলাকার তরুণ সমাজের খেলাধুলা, সংস্কৃতি ও মূল্যবোধে সচেতন জাগরণ দেখতে চান। তিনি চেয়েছেন এ টুর্নামেন্টে যেন বিজয়ী দলগুলোকে উৎসাহ দিতে ভালো মানের পুরস্কার দেওয়া হয়। সেই নির্দেশনা ও আন্তরিকতার ফলেই আজকের এই মোবাইল পুরস্কার দেওয়া সম্ভব হয়েছে।”

তিনি আরও বলেন, “বিএম বাকির হোসেন ছিলেন এই জনপদের সংগ্রামী সন্তান। তাঁর স্মৃতিকে সামনে রেখে তরুণ প্রজন্মকে শৃঙ্খলা ও সংহতির পথে এগিয়ে নিতে এই ফাউন্ডেশন কাজ করছে এবং ভবিষ্যতেও করবে।” আয়োজক কমিটি জানিয়েছে, টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের হাতে স্মার্টফোন দুটি আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হবে।

পুরস্কার হস্তান্তরের সময় আরও উপস্থিত ছিলেন আয়োজক কমিটির আহ্বায়ক মো. আজিজুল হক, সদস্য সোহেল শেখ, রিয়াজুল ইসলাম, মাহফুজুর রহমান, খায়রুল ইসলাম, সজীব হোসেন প্রমুখ। খেলাধুলার প্রতি তরুণদের আগ্রহ বাড়াতে ও সামাজিক সংহতি তৈরি করতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় বলে মত দিয়েছেন স্থানীয় সচেতন মহল।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park