
মোঃ মামুন মোল্লা, খুলনা:
খুলনা-৩ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী এবং মহানগর জামায়াতে ইসলামী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান বলেছেন, ‘‘বাংলাদেশকে কল্যাণমূলক, সত্য, ন্যায় ও ইনসাফভিত্তিক একটি আদর্শ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে। বৈষম্যহীন, সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠায় কোরআন ও রাসুল (সা.)’র আদর্শে রাষ্ট্র পরিচালনা করতে ইসলামী আদর্শের নেতাদের নির্বাচিত করা জরুরি।’’
তিনি বলেন, দেশের অর্থনীতি ও রাষ্ট্র পরিচালনায় এই আদর্শের মানুষদের দায়িত্ব দিলে বাংলাদেশের প্রতিটি নাগরিক নিরাপদ ও সমৃদ্ধ জীবন যাপন করতে পারবেন। অধ্যাপক মাহফুজুর রহমান আগামী নির্বাচনের আগে সকলকে জামায়াতে ইসলামীকে ভোট দিয়ে এই লক্ষ্য বাস্তবায়নের আহ্বান জানান।
১৪ নভেম্বর শুক্রবার সকাল ৯টায় যোগিপোল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে যোগিপোল ইউনিয়ন জামায়াতে ইসলামী, খুলনা ইসলামীয়া হসপিটাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টার এবং ইসলামী পাঠাগার ও সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি বক্তব্য দেন।
অনুষ্ঠান পরিচালনা করেন যোগিপোল ইউনিয়ন জামায়াতে ইসলামী আমীর ইসমাইল হোসেন পারভেজ। ক্যাম্পে উপস্থিত ছিলেন মহানগর জামায়াতে ইসলামী ব্যবসা বিষয়ক সম্পাদক আজিজুর রহমান স্বপন, জামায়াত নেতা ও ফুলবাড়ীগেট বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক ডাক্তার সৈয়দ গোলাম কিবরিয়া, সহ-সভাপতি আলহাজ মাসুদ মোড়ল, ডাক্তার মুস্তাফিজুর রহমান, ডাক্তার সৌমিত্র অধিকারী, ডাক্তার সুমাইয়া আক্তার, মাস্টার মিজানুর রহমান, মোঃ মনিরুল ইসলাম, মোঃ আখতার হোসেন, মোঃ আল-আমিন, মোঃ সাখাওয়াত হোসেন, মোঃ ইসলাম খোকন, মোঃ মুজিবুর রহমান, মোঃ মর্তুজা, আবু সুফিয়ান মোঃ মাসুম বিল্লাহ, মোঃ মাহফুজুর রহমান, মোঃ আসাদুজ্জামান, ফাহিম ফিরোজ, মোঃ আব্দুস সাত্তার, মনিরুল ইসলামসহ এলাকার গন্যমান্য ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে স্থানীয় মানুষের শরীরের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা এবং স্বাস্থ্যসেবা প্রদান করা হয়।