
মোঃ মামুন মোল্লা, খুলনা
খুলনা মহানগর সংসদীয় আসন-৩ এর অন্তর্গত যোগীপোল ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে বিএনপির প্রার্থী আলহাজ্ব রকিবুল ইসলাম বকুলের পক্ষে নির্বাচনী মিছিল ও জনসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) বাদ মাগরিব যোগীপোল ক্লাব মোড়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন খান জাহান আলী থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোল্লা সোহাগ হোসেন।
ধানের শীষের সমর্থনে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের অংশগ্রহণে বিশাল মিছিলটি যোগীপোল ক্লাব মোড় থেকে শুরু হয়ে খুলনা-যশোর মহাসড়ক প্রদক্ষিণ করে পুনরায় ক্লাব মোড়ে এসে শেষ হয়।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন মোল্লা সোহাগ হোসেন। তিনি বলেন, “আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল একজন জনবান্ধব ও দায়িত্বশীল নেতা। তিনি দীর্ঘদিন ধরে জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছেন। ধানের শীষ প্রতীকে তিনি নির্বাচিত হলে দেশ ও জনগণের স্বার্থে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।”
সমাবেশে আরও উপস্থিত ছিলেন কেসিসি ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ইকবাল হোসেন মিজান, খান জাহান আলী থানা শ্রমিকদলের সভাপতি শহিদুল ইসলাম, থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হেলাল শরীফ, কেসিসি ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, সাংগঠনিক সম্পাদক ডা. রইচ উদ্দিন, বিএনপি নেতা আযম হোসেন ও জাকির হোসেন, থানা মহিলা দলের আহ্বায়ক শাম্মী চৌধুরী মলি, যুবদল নেতা মাসুম খান, মেহেদী হাসান বাপ্পি, শামীম হোসেন, রাসেল, হাসান বেগ, আল মামুন খান, স্বাধীন, এবং থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক সিয়াম হোসেনসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের বিপুল নেতাকর্মী।