1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

যৌথবাহিনীর অভিযানে খুলনায় দেশীয় অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী আটক। 

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
  • ১৫৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক

ইন এইড টু সিভিল পাওয়ার এর আওতায় নিয়োজিত বাংলাদেশ নৌবাহিনী ও সেনাবাহিনী দায়িত্বপ্রাপ্ত এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ রবিবার ২৯ ডিসেম্বর খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানাধীন গোবরচাকা এলাকায় বাংলাদেশ নৌবাহিনী ও সেনাবাহিনী মাদক ও অস্ত্র উদ্ধার বিষয়ক একটি যৌথ অভিযান পরিচালনা করে।  অভিযানে খুলনার অন্যতম শীর্ষ সন্ত্রাসী মো:পলাশ তালুকদার ওরফে চিংড়ি পলাশ (৩৪) এবং তার স্ত্রী পারভিন সুলতানা  তিতলী (২৮) কে (সে সকল সত্রাসী কার্যকলাপে সক্রিয় সদস্য) আটক করা হয় । পরবর্তীতে, পলাশ এর দেয়া তথ্যের ভিত্তিতে তার বসতবাড়ি তল্লাশি করে বাড়ির উঠান হতে ০৫টি ককটেল বোমা, ০২টি রামদা, ০২টি চাইনিজ কুড়ালসহ অন্যান্য দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। আটককৃত ব্যক্তি পলাশের বিরুদ্ধে সোনাডাঙ্গা  থানায় ০৮ টি  হত্যা, মাদক ও অস্ত্র  মামলা চলমান রয়েছে বলে থানা সূত্রে জানা যায়।

পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত অস্ত্রসহ আটককৃত ব্যক্তিদেরকে সোনাডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়। বর্ণিত  সন্ত্রাসীদেরকে  আটক করার ফলে উক্ত এলাকার জনগণ নৌবাহিনী ও সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এবং বর্ণিত আসামিদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানায়। উল্লেখ্য, বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় দায়িত্বপূর্ণ এলাকাসমূহে বাংলাদেশ নৌবাহিনী ও সেনাবাহিনীর নিয়মিত যৌথ বাহিনীর অভিযান চলমান থাকবে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park