1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

রমজানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার দাবিতে খুলনায় জামায়াতে ইসলামীর মিছিল

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৯৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা মহানগরীর উদ্যোগে রমজানের পবিত্রতা রক্ষা ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার দাবিতে মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর ২:১০ থেকে ২:৫৫ পর্যন্ত সোনাডাঙ্গা থানাধীন বাইতুল নূর মসজিদের পশ্চিম পাশ থেকে শুরু হওয়া এই মিছিলে খুলনা মহানগর জামায়াতের আমির অধ্যাপক মাহফুজুর রহমানের নেতৃত্বে প্রায় এক হাজার নেতাকর্মী অংশ নেন।

এতে আরও উপস্থিত ছিলেন খুলনা জেলা জামায়াতের আমির মাওলানা ইমরান হোসাইন, ইসলামী ছাত্রশিবির খুলনা মহানগরীর সেক্রেটারি রাকিব হাসানসহ মহানগরের বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতৃবৃন্দ। মিছিল সঞ্চালনা করেন জামায়াতের মহানগর সেক্রেটারি অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন হেলাল।

মিছিলটি বাইতুল নূর জামে মসজিদের পাশ থেকে শুরু হয়ে শিববাড়ি মোড়, ময়লাপোতা মোড়, সাত রাস্তা মোড় প্রদক্ষিণ করে রয়েলের মোড়ে এসে দোয়া-মোনাজাতের মাধ্যমে শান্তিপূর্ণভাবে শেষ হয়।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park