1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে বাজার মনিটরিং অব্যাহত থাকবে 

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২২ জানুয়ারি, ২০২৪
  • ১৪২ বার এই সংবাদটি পড়া হয়েছে

জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা 

রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে বাজার মনিটরিং অব্যাহত থাকবে 

 

খুলনা জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় খুলনা জেলায় উল্লেখযোগ্য কোন সহিংসতার ঘটনা ঘটেনি। রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে বাজার মনিটরিং অব্যাহত থাকবে।

 

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির জানুয়ারি মাসের সভা রোববার (২১ জানুয়ারি) সকালে জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীনের সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়।

 

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক জানান, আগামী তরমুজ মৌসুমে খুলনায় উৎপাদিত তরমুজ বাজারজাতে সকল প্রতিবন্ধকতা দূর করা ও খুলনার বাইরে তরমুজের নতুন বাজার খুঁজতে কৃষকদের সহায়তার জন্য ব্যবস্থা নিতে হবে। বিদেশে অদক্ষ জনশক্তি না পাঠিয়ে সরকারি টিটিসি’র মাধ্যমে তরুণ-যুবকদের প্রশিক্ষিত করে বিদেশে পাঠানোর ক্ষেত্রে জনসচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন।

 

সিভিল সার্জন ডাঃ মোঃ সবিজুর রহমান সভায় জানান, শীতকালে খেজুর গাছ হতে আহরিত রস কাঁচা অবস্থায় পান করলে নিপাহ ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। তাই এ রস আগুনে জ্বাল না দিয়ে পান করা উচিত নয়। খুলনা সদর হাসপাতালের সামনে মূল সড়কে হাসপাতালের প্রবেশ পথের দুই পাশে দুর্ঘটনা প্রতিরোধে দ্রুতগামী যানবাহনের জন্য স্পিড ব্রেকার স্থাপন করা প্রয়োজন।

 

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তানভীর আহমদ সভায় জানান, গত মাসে জেলা পুলিশের অধিক্ষেত্রে ডাকাতি, খুন, দস্যুতা, ছিনতাই ও অপহরণের ঘটনা ঘটেনি। এসময় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও পুলিশের নিয়মিত কার্যক্রম বাস্তবায়নে জেলা পুলিশের প্রায় এক হাজার সাতশত সদস্য নিয়োজিত ছিলো। গতমাসে ১৯ লাখ ৮৬ হাজার টাকা মূল্যের মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

 

খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার আবু নাসের আল-আমিন সভায় জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু পরিবেশে সম্পন্নের লক্ষ্যে মেট্রোপলিটন এলাকার ৩১০টি ভোটকেন্দ্রে তিন হাজার ৮২ জন পুলিশ সদস্য মোতায়ন ছিলেন। নগরীর যানজট নিরসনে কাজ করছে মেট্রোপলিটন পুলিশ। নগরীর ফুটপাথ দখলমুক্ত করতে বিশেষ কার্যক্রম অব্যাহত আছে।

 

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ অহিদুল আলম সভায় জানান, আগামী ফেব্রুয়ারি মাসে খুলনা বিভাগের সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহে সহকারী শিক্ষক পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে। খুলনা জেলায় পাঁচশত পদের বিপরীতে চাকুরি প্রত্যাশী আবেদনকারী প্রায় ২৫ হাজার। খুলনার ২৮টি কেন্দ্রে অনুষ্ঠেয় নিয়োগ পরীক্ষা সুষ্ঠু পরিবেশে আয়োজনের জন্য কার্যকরী ব্যবস্থা গ্রহণের নির্দেশনা রয়েছে। পরীক্ষায় অসদুপায় অবলম্বনের সুযোগ বন্ধে সবরকম প্রস্তুতি নেয়া হচ্ছে।

 

সভায় খুলনা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজা রশীদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পুলক কুমার মন্ডল, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park