1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

রমযানুল মোবারক উপলক্ষে বাংলা অর্থসহ কুরআন বিতরণ

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪
  • ২৪৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

কাজী মোস্তফা রুমি, বিশেষ প্রতিনিধি

 

টাঙ্গাইলের নাগরপুরে ঐতিহ্যবাহী মানবিক প্রতিষ্ঠান মুকতাদির হোমিও চিকিৎসা কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ম্যানেজিং ডিরেক্টর ডা.এম.এ.মান্নান ও হাফেজ মাওলানা মোঃ মহিউদ্দিন এ-র যৌথ উদ্যোগে মাহে রমজানুল মোবারক উপলক্ষে নাগরপুরে বাংলা অর্থসহ পবিত্র কুরআন বিতরণ করা হয়েছে।

 

বৃহস্পতিবার( ২৮ মার্চ) নাগরপুর বাজারে আইয়ূব আলী সুপার মার্কেটের সামনে বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক এম.এ.সালাম এর সভাপতিত্বে বাংলা অর্থসহ পবিত্র কুরআন বিতরণ করা হয়

 

পবিত্র কুরআন বিতরণ কালে উপস্থিত ছিলেন হাফেজ আজিম উদ্দীন,শিক্ষক ইমরান মিয়া, ব্যাংকার মো.শাহিন মিয়া, বীর মুক্তিযোদ্ধা মো.সিদ্দিক মিয়া, ডা.কাউছার খান প্রমূখ।

 

এই পবিত্র কুরআন বিতরণ শেষে ডা: এম এ মান্নান জানান- সারা মাস জুড়ে যারা কুরআন পড়তে জানেন এবং কিছুটা ভুল ভ্রান্তি থেকেও বাংলা উচ্চারণ ও অর্থ না জানার কারণে ভুল করে থাকেন, তাদের উদ্দেশ্যে আমার এই প্রয়াস। বাংলা উচ্চারণ অর্থসহ কুরআন শরীফ নাগরপুর বাসীকে উপহার দিতে পেয়ে নিজেকে ধন্য মনে করছি, আমার এ উদ্যোগ চলমান থাকবে, ইনশাআল্লাহ।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park