
রাংগুনিয়া প্রতিনিধি:
৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫’ উপলক্ষে চট্টগ্রামের রাংগুনিয়ায় উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনসমূহের উদ্যোগে বিজয় র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেল ৩টায় উপজেলার ইছাখালী থেকে রোয়াজারহাট সড়ক পর্যন্ত আয়োজিত র্যালিতে নেতৃত্ব দেন রাংগুনিয়া-৭ আসনে বিএনপির সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী, জাতীয় নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরীর নির্দেশনায় উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নিজামুল হক তপন, ইলিয়াস সিকদার ও চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ভিপি আনছুর উদ্দিন।
র্যালি শেষে আয়োজিত পথসভায় বক্তারা বলেন, ৫ আগস্ট গণঅভ্যুত্থান ছিল ছাত্র-জনতার রক্তের বিনিময়ে অর্জিত ফ্যাসিবাদবিরোধী বিজয়। এ অর্জন অমর রাখতে হবে এবং প্রতিটি প্রজন্মের কাছে পরিচয় করিয়ে দিতে হবে। আহতদের প্রতি সহমর্মিতা প্রকাশ করে বক্তারা বলেন, দেশের উন্নয়নের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশ সংস্কারের ৩১ দফা বাস্তবায়নে ঐক্যবদ্ধ কাজ করতে হবে।
এ অনুষ্ঠানে রাংগুনিয়া কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. পারভেজ, সহ-সভাপতি মোহাম্মদ ফরিদ, সাবেক সাধারণ সম্পাদক মো. আবু, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল হক চৌধুরী, ছাত্রদলের আহ্বায়ক আবু বকর, সদস্য সচিব হেলাল আহমদ, যুগ্ম আহ্বায়ক গাজী নাজিম উদ্দিনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।