1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

রাঙ্গাবালীতে ট্রলার থেকে নদীতে পড়ে জেলে নিখোঁজ, উদ্ধার অভিযানে ডুবুরি দল

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ১৮৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

রুহুল পটুয়াখালী

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ঘাটে ট্রলার থেকে নদীতে পড়ে গিয়ে আল-আমিন (৩৫) নামের এক জেলে নিখোঁজ হয়েছেন। সোমবার (২৩ জুন) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ আল-আমিন গলাচিপা উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের উত্তর চরবিশ্বাস গ্রামের বাসিন্দা। তার পিতা শিরাজ খান।

প্রত্যক্ষদর্শী জেলেদের বরাতে জানা গেছে, পাঁচ দিন আগে চরমোন্তাজ ইউনিয়নের উত্তর চরমোন্তাজ গ্রামের আসাদুল প্যাদার মালিকানাধীন এমবি আসাদুল নামের একটি মাছ ধরার ট্রলারে সাগরে যান আল-আমিনসহ কয়েকজন জেলে। মাছ ধরা শেষে সোমবার সকাল ৯টার দিকে ট্রলারটি চরমোন্তাজ ঘাটে পৌঁছালে ট্রলারটি পন্টুনে বাঁধার সময় রশি হাতে নিয়ে নামতে গিয়ে পা পিছলে নদীতে পড়ে যান আল-আমিন। এসময় তার মাথায় আঘাত লাগে এবং সঙ্গে সঙ্গেই তিনি পানিতে তলিয়ে যান।

সঙ্গে থাকা জেলেরা তাৎক্ষণিকভাবে উদ্ধারে চেষ্টা চালিয়েও ব্যর্থ হন। পরে ঘটনাস্থলে জড়ো হন স্থানীয় লোকজন ও স্বজনরা। চরমোন্তাজ ঘাটসংলগ্ন বুড়াগৌরাঙ্গ নদীর স্রোতের গতি ও গভীরতার কারণে উদ্ধার কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

এ বিষয়ে রাঙ্গাবালী নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ শহীদুল ইসলাম জানান, ঘটনার খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার তৎপরতা শুরু করা হয়। ফায়ার সার্ভিস, ডুবুরি দল ও কোস্টগার্ডকে খবর দেওয়া হয়েছে। দ্রুত সময়ের মধ্যেই তারা উদ্ধার কার্যক্রমে অংশ নেবে বলে আশা করা যাচ্ছে।

এদিকে, নিখোঁজ জেলের পরিবারের আহাজারিতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। আল-আমিনের খোঁজ মেলার অপেক্ষায় উৎকণ্ঠায় দিন পার করছেন তার পরিবার ও সহকর্মীরা।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park