1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

রামগঞ্জ জিয়া শপিং কমপ্লেক্স পরিদর্শন করেন এমপি ড. আনোয়ার খান

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১ এপ্রিল, ২০২৪
  • ৪৯৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

আলমগীর হোসেন জয় রামগঞ্জ লক্ষ্মীপুর প্রতিনিধি

 

লক্ষ্মীপুরের রামগঞ্জ বাজারে অবস্থিত বহুল পরিচিত মার্কেট জিয়া শপিং কমপ্লেক্স এ আজ রবিবার স্থানীয় এমপি ডঃ আনোয়ার হোসেন খান উপজেলা মাসিক আইন-শৃঙ্খলা মিটিং শেষে পরিদর্শনে করেন ।

 

এ সময়ে এমপি,র সাথে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোছা: শারমিন ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মনির হোসেন চৌধুরী, পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটোয়ারী, রামগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) পিপিএম মোঃ একরামুল হক, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ,ক,ম রুহুল আমিন, পৌরসভার সাবেক মেয়র বেলাল আহমেদ, উপজেলা প্রেসক্লাবের সাংবাদিক সদস্যবৃন্দ সহ উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান ও পৌর ওয়ার্ড কাউন্সিলর গন, আরো উপস্থিত ছিলেন উপজেলা ও পৌরসভার যুবলীগ, ছাত্রলীগ, জাতীয় শ্রমিক লীগ কৃষক লীগ সহ বাজারও মার্কেটের ব্যবসায়িক বৃন্দ ।

 

এর আগে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা মিটিংয়ে রামগঞ্জ বাজারের বহুল পরিচিত জিয়া শপিং কমপ্লেক্স মার্কেটের বিভিন্ন প্রকার অনিয়মের বিষয়ে আলোচনা উঠে আসে। পরে এমপি  সহ উপস্থিত সংশ্লিষ্টরা জিয়া শপিং কমপ্লেক্স পরিদর্শনে এলে। জিয়া শপিং কমপ্লেক্স এর চার পাস ও ভিতরে পরিদর্শন শেষে সংশ্লিষ্টরা অনিয়ম দেখতে পায়। এরমধ্যে উল্লেখযোগ্য যে জিয়া শপিং এর বাউনন্ডারি ওয়াল ভেঙ্গে এবং গাড়ি পার্কিং এর জায়গা দখল করে অনেকগুলো দোকান ঘর নির্মাণ করা হয়েছে, ও মার্কেটের ভিতরের সেফটি গেইট, ওয়াশরুম বন্ধ করে দোকান নির্মাণ করা হয়েছে। এতে করে মার্কেটটি পরিবেশগত দিক থেকে যেমন অসৈন্দর্য হয়ে উঠেছে তেমনি ভবিষ্যতে দুর্যোগ ঘন মুহূর্তেও হুমকি জনক আশঙ্কা বিরাজ করছে।

 

জিয়া শপিং কমপ্লেক্সে এইসব অনিয়ম চোখে পড়ার পর এমপি  অবাক হয়ে গেলেন, এবং বিষয়টি নিয়ে উপস্থিত সকলের সাথে আলোচনা করেন, সন্তুষ্ট জনক কোন উত্তর না পেয়ে এমপি ভবিষ্যৎ হুমকি ও জনগণের স্বার্থের কথা চিন্তা করে, উপস্থিত দায়িত্বরত সংশ্লিষ্টদের জিয়া শপিং এর ভেতরের সিফটি গেইট এর পূর্ণ নির্মাণ করার জন্য, এবং বাইরের দোকান গুলার কাজ পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নির্মাণ কাজ বন্ধ রাখার নির্দেশনা প্রদান করেন। এবং জিয়া শপিং কমপ্লেক্স এর দায়িত্বগত জেলা পরিষদের অধীনে থাকা জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো: শাহজাহান এর দৃষ্টি আকর্ষণ করে বলেন রামগঞ্জ বাসির স্বার্থে জনগণের কথা চিন্তা করে আইনানুক বিষয়গুলো পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park