1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

রামপালের পেড়িখালী ইউপি চেয়ারম্যান বাবুল মারা গেছেন

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ১১৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

হারুন শেখ বাগেরহাট জেলা প্রতিনিধি।

বাগেরহাটের রামপালে পেড়িখালী ইউপি চেয়ারম্যান হাওলাদার রফিকুল ইসলাম বাবুল (৬৫) অসুস্থতা জনিত কারণে ইন্তিকাল করেছেন। বৃহস্পতিবার দুপুর ২ টায় খুলনার একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, আর্থাইটিস ও হার্টের অসুখে ভুগছিলেন। মৃত্যুকালে স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

রফিকুল ইসলাম বাবুল রামপাল উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। তিনি পেড়িখালী ইউপির ৪ বার চেয়ারম্যান নির্বাচিত হন। তার মৃত্যুতে রামপাল উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন। বাবুল রামপাল উপজেলা উন্নয়ন সমন্বয় সংগ্রাম কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দীর্ঘ দিন দায়িত্ব পালন করে আসছিলেন। কমিটির সভাপতি এ্যাডভোকেট মহিউদ্দিন শেখ, সাংগঠনিক সম্পাদক এম, এ সবুর রানাসহ নেতৃবৃন্দ শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন ও মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করে বিবৃতি দিয়েছেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park