1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

রামপালে অপপ্রচারের প্রতিবাদে সুন্দরবন হাসপাতালের সংবাদ সম্মেলন

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১০ মে, ২০২৫
  • ১০২ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

হারুন শেখ, বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের রামপালের ফয়লা চৌরাস্তার মোড়ে অবস্থিত সুন্দরবন হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন প্রতিষ্ঠানটির পরিচালক রিয়াজ আহম্মেদ।

শনিবার (১০ মে) দুপুরে হাসপাতালের নিজস্ব কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। লিখিত বক্তব্যে রিয়াজ আহম্মেদ জানান, “সম্প্রতি কিছু ব্যক্তি ও মহল পরিকল্পিতভাবে একটি ভুয়া ভিডিও এবং বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে আমাদের হাসপাতালের সুনাম নষ্টের অপচেষ্টা চালাচ্ছে। এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত।”

তিনি আরও বলেন, “সুন্দরবন হাসপাতাল দীর্ঘদিন ধরে ফয়লা বাজার ও রামপাল উপজেলার সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী ও মানবিক চিকিৎসাসেবা দিয়ে আসছে। অথচ এখন কিছু স্বার্থান্বেষী গোষ্ঠী সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে অপপ্রচার চালাচ্ছে, যা শুধু হাসপাতাল নয়—গণমানুষের বিশ্বাসের উপরও আঘাত।”

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে ইতোমধ্যে এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নেওয়া হয়েছে এবং প্রশাসনের সহযোগিতা চাওয়া হয়েছে বলে জানান তিনি।

তিনি সকল সাংবাদিক, গণমাধ্যমকর্মী ও সাধারণ জনগণকে বিভ্রান্তিকর গুজবে কান না দিয়ে সঠিক তথ্য যাচাই করার আহ্বান জানান। একই সঙ্গে তিনি দায়িত্বশীল সাংবাদিকতার ভূয়সী প্রশংসা করে উপস্থিত গণমাধ্যমকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান। সংবাদ সম্মেলনে হাসপাতালের চিকিৎসক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park