1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

রামপালে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হামলা: ২৮ জনকে আসামী করে মামলা

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ৬১ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

হারুন শেখ, বাগেরহাট জেলা প্রতিনিধি

বাগেরহাটের রামপালে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগে উপজেলা বিএনপির আহবায়ক শেখ হাফিজুর রহমান তুহিনসহ ২৮ জনের বিরুদ্ধে রামপাল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গত ৬ মার্চ রাতে মামলাটি দায়ের করেন উপজেলার মালিডাঙ্গা গ্রামের আ. হাই শেখের ছেলে নজমল শেখ।

মামলার বিবরণে জানা গেছে, ৬ মার্চ সকাল ১০ টায় রাজনৈতিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে খুলনা-মোংলা মহাসড়কের চেয়ারম্যান মোড়ের মাহিদ শেখের দোকানের সামনে আসামীরা জড়ো হন। এ সময় উপজেলা বিএনপির আহবায়ক শেখ হাফিজুর রহমান তুহিনের নির্দেশে আসামী ওহিদ শেখ, বোরহান শেখ, তারিক শেখ, নুর ইসলাম, জুয়েল শেখসহ ২৮ জন এজাহার নামীয় ও অজ্ঞাত ১৫/২০ জন আসামী রাম দা, ছোরা, রড, হাতুড়ী ও লাঠি নিয়ে হামলা করেন।

এ হামলায় মা ও ঝনঝনিয়া গ্রামের আল আমিন, আজমল শেখ, আহম শেখ, শহিদ শেখ, আশরাফ শেখ, তাহিদুল শেখ, বাবু শেখ, কালাম শেখ, শোয়েব শেখ, মাহিদ শেখ ও হুসাইন ব্যাপারী গুরুতর আহত হন।

অভিযোগের বিষয়ে শেখ হাফিজুর রহমান তুহিনের কাছে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি। তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

রামপাল থানার ওসি মো. সেলিম রেজা এ বিষয়ে জানান, মামলার বিষয়টি নিশ্চিত করেছেন এবং আসামীদের আটকের চেষ্টা চলছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park