1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

রামপালে কেন্দ্রীয় বিএনপি নেতা শামীমকে নিয়ে অপপ্রচারের অভিযোগে ছাত্রদলের বিক্ষোভ 

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ৯৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

হারুন শেখ বাগেরহাট জেলা প্রতিনিধি

কেন্দ্রীয় বিএনপি’র গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীমের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে উপজেলা ছাত্রদল এক বিক্ষোভ কর্মসূচী পালন করেছে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকাল ৪ টায় উপজেলার ফয়লাহাটের খুলনা-মোংলা মহাসড়কে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ সমাবেশে ছাত্রদল নেতৃবৃন্দ অভিযোগ করে বলেন, কেন্দ্রীয় বিএনপি’র গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীমকে নিয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালানো হচ্চে। তারা আরো অভিযোগ করে বলেন, নিউজ চ্যানেল২৪ সহ বিভিন্ন মাধ্যমে জনপ্রিয় নেতা শামীমের জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে একটি মহল অপপ্রচারের লিপ্ত রয়েছে।

তারা এমন অপপ্রচার না চালানোসহ গণমাধ্যমকে ইতিবাচক সংবাদ প্রচারের আহবান জানান। এ সময় বক্তব্য দেন রামপাল উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক জিল্লুর রহমান, ইব্রাহিম আকন্জি, মো. হাফিজুর রহমান, মো. মেহেদী হাসান, মাইদুল ইসলাম মিলন, সদস্য আশিকুজ্জামান সুমন, শহিদুল ইসলাম, জুবায়ের পরশ, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাব্বির হোসেন পাপ্পু. আল হোসাইন সবুজ, নাইম হাসান, শাহবাজ গাজী, জুয়েল আকুঞ্জি, রাইসুল ইসলাম রানা, হোসাইন শেখ, জুবায়ের আকুঞ্জি প্রমুখ।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park