1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

রামপালে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ১৬৯ জনের বিরুদ্ধে অভিযোগ

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ মে, ২০২৫
  • ১৪৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

হারুন শেখ, বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের রামপাল উপজেলায় ছাত্র-জনতার ওপর সংঘটিত হামলা, গুলি, নির্যাতন ও নারী গুমচেষ্টার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন শাখায় ১৬৯ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল করা হয়েছে। ২০২৪ সালের ৪ আগস্ট ফয়লাহাট ও ভাগা এলাকায় সংঘটিত ওই ঘটনার এক ভিকটিম বাদী হয়ে ট্রাইব্যুনালে এ অভিযোগ দাখিল করেন। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার সঙ্গে সংশ্লিষ্ট সূত্র।

অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, ওইদিন সকাল থেকে রাত পর্যন্ত প্রায় ৯ ঘণ্টা ধরে স্থানীয় ছাত্র ও সাধারণ মানুষদের অবরুদ্ধ করে ভয়াবহ হামলা চালানো হয়। দেশীয় অস্ত্র, লাঠি ও আগ্নেয়াস্ত্র ব্যবহার করে অনেককে মারধর করা হয় এবং কয়েকজন নারীকে গুমের উদ্দেশ্যে একটি স্থানে অবরুদ্ধ করে রাখা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।

আসামিদের তালিকায় রয়েছেন খুলনা সিটি করপোরেশনের সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেক, বাগেরহাট-৩ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুন নাহার, সাবেক রামপাল উপজেলা চেয়ারম্যান আ. রউফ, সাবেক ইউপি চেয়ারম্যান শেখ মোহাম্মাদ আলী, মোংলা উপজেলার সাবেক চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, তৎকালীন বাগেরহাটের পুলিশ সুপার আবুল হাসনাত এবং রামপাল থানার সাবেক ওসি সোমেন দাশসহ দুই উপজেলার আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের বহু সাবেক জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাকর্মী।

ঘটনার পর থেকেই মানবাধিকার সংগঠনগুলো হামলার বিষয়ে গভীর উদ্বেগ জানিয়ে নিরপেক্ষ তদন্ত ও বিচার প্রক্রিয়ার দাবি জানিয়ে আসছে। ট্রাইব্যুনালে জমা দেওয়া অভিযোগেও ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের আবেদন জানানো হয়েছে।

ভিকটিম, যিনি নিরাপত্তার স্বার্থে নাম প্রকাশে অনিচ্ছুক, বলেন, “আমরা এখনও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছি। ফ্যাসিস্ট স্বৈরাচার আওয়ামী লীগ যেকোনো সময় আমাদের ওপর আবারও হামলা করতে পারে। আমি দোষীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের আওতায় আনার দাবি জানাই।”

মানবাধিকার সংস্থাগুলোর একাধিক প্রতিনিধিও এ ঘটনায় আন্তর্জাতিক পর্যায়ের নজরদারির আহ্বান জানিয়েছেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park