1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

রামপালে জমি নিয়ে বিএনপি নেতার পরিবারের হয়রানির অভিযোগ, প্রতিকার চেয়ে প্রশাসনের দ্বারস্থ

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ১০৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

হারুন শেখ, বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের রামপালে জমি সংক্রান্ত বিরোধে বিএনপি নেতার পরিবারের হয়রানির অভিযোগ উঠেছে। দলীয়ভাবে সক্রিয় এই পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, প্রভাবশালী একটি মহল পূর্বে ক্রয়কৃত জমির মালিকানা নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে এবং প্রশাসনিক জটিলতায় ফেলছে।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বড়সন্নাসী হাজিপাড়া গ্রামের আ. হাই হাওলাদার, মোতাহার হাওলাদারের ছেলে নাসির উদ্দিন ও মেয়ে ময়না বেগমের নিকট থেকে গত ১৮ এপ্রিল ২০২২ তারিখে ১১৩৪/২২ নং দলিলে ০.৯৩৯ শতাংশ জমি রেজিস্ট্রি কবলা দলিলের মাধ্যমে ক্রয় করেন। পরবর্তীতে রামপাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় থেকে নামজারি করে জমির দখলে আসেন।

তবে অভিযোগ রয়েছে, একই দাগের জমি ৭-৮ মাস পর, ২৪ জুলাই ২০২৩ তারিখে, প্রতিপক্ষ আল মামুন ও তার সহযোগীরা ১৫৯/২৩ নম্বর দলিলের মাধ্যমে জমিটি পুনরায় ক্রয় করেন বলে দাবি করেন। এরপর থেকেই প্রতিপক্ষের পক্ষ থেকে জমির মালিকানা দাবি করে সহকারী কমিশনার (ভূমি) বরাবর অভিযোগ দাখিল ও নানামুখী প্রশাসনিক প্রভাব বিস্তারের চেষ্টা চালানো হচ্ছে।

আ. হাই হাওলাদারের ছেলে ও বিএনপির মল্লিকেরবেড় ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক মো. ইমরান হাওলাদার অভিযোগ করে বলেন, “আমার পিতা নিয়মতান্ত্রিকভাবে জমি ক্রয় করে দখল ও মালিকানা বুঝে নিয়েছেন। কিন্তু এখন রাজনৈতিক প্রভাব খাটিয়ে আমাদের হয়রানি করা হচ্ছে।”

অপরদিকে, অভিযুক্ত আল মামুন বলেন, “উক্ত জমি আমাদেরই। আমরা নিয়ম মেনে দলিল করেছি এবং এ বিষয়ে ১৫০ ধারায় আপিলও করেছি।”

এ বিষয়ে রামপাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আফতাব আহমেদ বলেন, “উভয়পক্ষের শুনানি গ্রহণ করে তাদের দালিলিক প্রমাণাদি দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। আইনানুগ প্রক্রিয়ায় বিষয়টি নিষ্পত্তি করা হবে।”

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park