1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

রামপালে দলিত সম্প্রদায়ের সঙ্গে বিএনপির আলোচনা সভা

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ৮৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

হারুন শেখ, বাগেরহাট:

বাগেরহাটের রামপালে বুধবার (৫ নভেম্বর) বিকেল ৫টায় দলিত সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভা ফয়লাহাট বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও রামপাল-মোংলা ও ফকিরহাট আসনের মনোনয়ন প্রত্যাশী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম। তিনি বলেন, “সমাজের সব ধর্ম, বর্ণ ও গোত্রের মানুষই দেশের নাগরিক। সমান অধিকার প্রতিষ্ঠায় সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে এগোতে হবে। বিএনপি সমাজের সুবিধা বঞ্চিত মানুষের জন্য কর্মসংস্থান, শিক্ষা ও অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করতে কাজ করছে। সরকারে গেলে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য বিশেষ কর্মসংস্থান ব্যবস্থা করা হবে, যা তারেক রহমানের ৩১ দফা রাষ্ট্র মেরামতের প্রস্তাবে স্পষ্টভাবে উল্লেখ আছে।”

সভায় উপস্থিত দলিত সম্প্রদায়ের নারী ও পুরুষদের কথা শোনা হয় এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন প্রধান অতিথি। অনুষ্ঠানে রামপাল উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park