1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

রামপালে পুলিশ পরিচয়ে ডাকাতি: বিপুল অর্থ-স্বর্ণালঙ্কার লুট, মোবাইল জ্যামারসহ দুই হোতা আটক

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ৭৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

হারুন শেখ, বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের রামপালে পুলিশ পরিচয়ে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার (২৯ আগস্ট) ভোরে উপজেলার গৌরম্ভা ইউনিয়নের চিত্রা গ্রামে মো. আসাদ শেখের (৫০) বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে ডাকাত দলের প্রধানসহ দুইজনকে গ্রেফতার করেছে।

পুলিশ জানায়, ভোর রাতে পুলিশের পোশাক পরিহিত ৭–৮ জনের একটি দল প্রাচীর টপকে বাড়িতে প্রবেশ করে। পুলিশ পরিচয়ে দরজা খুলতে বললে গৃহকর্তা দরজা খোলেন। মুহূর্তেই আরও কয়েকজন ঘরে ঢুকে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে ফেলে। পরে তারা ঘর তল্লাশি চালিয়ে নগদ ৫ লাখ ১৬ হাজার টাকা, বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার ও একাধিক অ্যান্ড্রয়েড মোবাইল ফোন লুট করে সাদা রঙের হাইয়েস মাইক্রোবাসে পালিয়ে যায়।

ঘটনার পর রামপাল থানা পুলিশ অভিযান চালিয়ে বাগেরহাটের মোল্লাহাট থেকে নরসিংদীর মাধবদী উপজেলার তারা মিয়ার ছেলে ও ডাকাত দলের প্রধান রিয়াজ (৩০) এবং গাজীপুর সদর উপজেলার সাইদুলের ছেলে আল আমীন (৪০)-কে গ্রেফতার করে। এ সময় তাদের গাড়ি থেকে একটি শক্তিশালী মোবাইল জ্যামার ডিভাইস, পুলিশের চার সেট পোশাক, দুইটি গ্যাস কাটার মেশিন, অক্সিজেন সিলিন্ডার, তিনটি দা, একটি বড় ছোরা, দুটি ককটেল, মুখে ব্যবহারযোগ্য স্প্রে, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়।

রামপাল থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান জানান, “৯৯৯-এ খবর পেয়ে দ্রুত অভিযান চালানো হয়। প্রযুক্তির সহায়তায় মোল্লাহাট এলাকায় মাইক্রোবাসসহ ডাকাত দলের দুই সদস্যকে হাতেনাতে ধরা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে মোবাইল জ্যামার ও বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। অন্য সহযোগীরা পালিয়ে গেছে। কারা কারা এই চক্রের সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।” শেষ খবর পাওয়া পর্যন্ত গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ চলছিল।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park