
হারুন শেখ, বাগেরহাট জেলা প্রতিনিধি: বাগেরহাটের
রামপালে বাংলাদেশ খেলাফত মজলিশের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ মার্চ) বিকাল ৪টায় উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
“মুক্তির রাজপথ, ইসলামী খেলাফত, এই সমাজ ভাঙতে হবে, দ্বীনের বিজয় আনতে হবে”— এই শ্লোগানকে সামনে রেখে আয়োজিত মাহফিলে সভাপতিত্ব করেন উপজেলা খেলাফত মজলিশের সভাপতি মাওলানা জুলফিকার হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট জেলা খেলাফত মজলিশের সভাপতি মুফতী রমিজ উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন জেলা সাধারণ সম্পাদক মুফতী রুহুল আমীন, সহসাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মামুনুর রশিদ। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা জেহাদুল ইসলাম, উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা নূরুল ইসলাম, মাওলানা আ. হান্নান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন খেলাফত মজলিশ রামপাল শাখার সাধারণ সম্পাদক মুফতী নুরুল ইসলাম। বক্তব্য দেন প্রেসক্লাব রামপালের সভাপতি এম. এ. সবুর রানা, মানবাধিকার সংগঠনের সভাপতি মো. কামাল হোসেন, জামায়াতের সদর ইউনিয়ন সেক্রেটারি মো. শেরোয়ান শেখ, মাষ্টার মকবুল হোসেন, মাওলানা মিরাজ মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মো. কামরুল ইসলাম, মুফতী মনির হোসেন, খেলাফত যুব মজলিশের সভাপতি মাওলানা বিলাল হুসাইন, ছাত্র মজলিশ সভাপতি হাফেজ মাওলানা আবু বকর, মুফতী এনামুল হাসান প্রমুখ।
মাহফিলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক ও দুই শতাধিক ধর্মপ্রাণ মানুষ অংশ নেন। দোয়া পরিচালনা করেন মাওলানা নুরুল ইসলাম।