1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

রামপালে বাকপ্রতিবন্ধিকে মারধর ও টাকা দাবির অভিযোগ, থানায় লিখিত অভিযোগ দায়ের

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ মে, ২০২৫
  • ১১৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

হারুন শেখ, বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের রামপাল উপজেলায় শেখ শুভ (২১) নামে এক বাকপ্রতিবন্ধিকে মারধর করে ২০ হাজার টাকা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর মা শাকিলা বেগম রবিবার (১৮ মে) বিকেলে রামপাল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার গিলাতলা গ্রামের বাকপ্রতিবন্ধি শেখ শুভ নদী-খালে কাঁকড়া ধরে জীবিকা নির্বাহ করে। গত ১৩ মে বিকেল ৫টার দিকে তার মা শাকিলা বেগম নদীপাড়ে গেলে স্থানীয় শিকদার ফয়সাল, তার পিতা ফিরোজ শিকদার ও সবুজ শেখ তার পথরোধ করে দাবি করেন—শুভ তাদের কাঁকড়া ঘেরে চুরি করেছে, এজন্য ২০ হাজার টাকা দিতে হবে।

এরই জের ধরে ১৮ মে দুপুরে নদী থেকে কাঁকড়া ধরে ফেরার সময় নদীতে হাত-পা পরিষ্কার করছিল শুভ। তখন ফিরোজ শিকদার তাকে মাটিতে ফেলে দিয়ে মাথা চেপে ধরে শ্বাসরোধের চেষ্টা করেন। এরপর সবুজ শেখ দড়ি দিয়ে বেঁধে তাকে বেধড়ক মারধর করে। শুভ গুরুতর আহত হলে আশপাশের লোকজন ছুটে এলে অভিযুক্তরা হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

রামপাল থানার ডিউটি কর্মকর্তা অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। অভিযুক্ত ফিরোজ শিকদারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও সম্ভব হয়নি। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়েছে স্থানীয়রা।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park