1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

রামপালে বিএনপির আহবায়ক তুহিনের বিরুদ্ধে পোল্ট্রি ব্যবসায়ীর টাকা আত্মসাতের অভিযোগ

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ৮৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

হারুন শেখ বাগেরহাট জেলা প্রতিনিধি

বাগেরহাটের রামপাল উপজেলা বিএনপি’র আহবায়ক শেখ হাফিজুর রহমান তুহিনের বিরুদ্ধে পোল্ট্রি ও ফিড ব্যবসায়ীর সোয়া ৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটানায় রামপাল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে।

অভিযোগে জানা গেছে, উপজেলা বিএনপি’র আহবায়ক শেখ হাফিজুর রহমান তুহিন পোল্ট্রি ব্যবসা করে আসছেন। তিনি তার ফার্মের জন্যে ইসলামাবাদ গ্রামের মৃত নওশের কুদরতির ছেলে পোল্ট্রি ও ফিড ব্যবসায়ী নাজিম কুদরতির কাছ থেকে ৩ কিস্তিতে মোট ৫ লক্ষ ২৪ হাজার ২৭৫ টাকার মূল্যের মুরগীর বাচ্চা, ফিড ও ঔষধ বাকিতে নেন। তিনি গত ইং ২-৬-২৪ তারিখে মুরগির বাচ্চা, খাবার ও প্রয়োজনীয় ঔষধ নেন। যার প্রথম কিস্তিতে বাকি নেন ৪৪ হাজার ২০০ টাকার। দ্বিতীয় কিস্তিতে বাকী নেন ৩ হাজার ৪ টাকার ঔষধ। তৃতীয় কিস্তিতে পুনরায় ১৮০০ শত মুরগীর বাচ্চা যার মূল্য ৬৮ হাজার ৪০০ টাকা, ১০৭ বস্তা (৫০ কেজির) ফিড যার মূল্য ৩ লাখ ৭৭ হাজার টাকা ও ৩১ হাজার টাকার ঔষধ নেন। এতে তিনি মোট ৪ লাখ ৭৬ হাজার ৫৭৫ টাকার বাকীতে মালামাল নেন।

পাওনা টাকার মধ্যে বাইনতলা ইউনিয়ন বিএনপির সভাপতি তরফদার জিল্লুর রহমানের মারফত ১ লক্ষ টাকা পরিশোধ করেন। বাকী ৪ লাখ ২৪ হাজার ২৭৫ টাকা পরিশোধ না করে ঘুরাতে থাকেন। গত ইংরেজি ১৭ অক্টোবর তুহিনের কাছে পাওনা টাকা চাইলে তার লোকজনকে দিয়ে ভয়ভীতি ও হুমকি দিয়ে তাড়িয়ে দেন এবং পাওনা টাকা দিবেন বলে জানিয়ে দেন।

অভিযোগের বিষয়ে উপজেলা বিএনপির আহবায়ক শেখ হাফিজুর রহমান তুহিনের কাছে জানতে চাইলে তিনি জানান, এক পুলিশের মারফত শুনেছি নাজিম অভিযোগ করেছে। আমি কোন পোল্ট্রির ব্যবসা করি না। সেটি সাংবাদিকেরাও জানেন। যদি আমার কাছে টাকা পাওয়ার বিষয়টি প্রমাণ করতে পারে তবে আমি তার অভিযোগ মেনে নিবো। আমার প্রতিপক্ষ আমার জনপ্রিয়তাকে নষ্ট করার জন্যে এবং মান সম্মান নষ্ট করার জন্যে মিথ্যা ভিত্তিহীন অভিযোগ করেছে।

এ বিষয়ে রামপাল থানার ওসি সেলিম রেজার কাছে জানতে চাইলে তিনি অভিযোগের বিষয়টি নিশ্চিত করে বলেন উভয় পক্ষের সাথে কথা বলে সমস্যার সমাধান করা হবে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park