1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

রামপালে বিএনপি নেতাদের ওপর হামলা, তুহিনের পদত্যাগ দাবিতে প্রতিবাদ সমাবেশ

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ৮০ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

হারুন শেখ, বাগেরহাট

বাগেরহাটের রামপালে বিএনপি নেতাদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও শেখ হাফিজুর রহমান তুহিনের পদত্যাগের দাবিতে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) বেলা ১১টায় উপজেলার ফয়লাহাট বাসস্ট্যান্ডে বিক্ষোভ মিছিল শেষে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তফা কামাল পাটোয়ারীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ ফিরোজ কবির, আলতাফ হোসেন বাবু, মাহাতাব আলী মোড়ল, হাওলাদার জাহিদুল ইসলাম, তিতাস শেখ, শেখ আব্বাস আলী, উপজেলা যুবদলের আহ্বায়ক মল্লিক জিয়াউল হক জিয়া, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কাজী অজিয়ার রহমান, মো. আক্তারুল মোড়ল, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মোল্লা তরিকুল ইসলাম শোভন, পল্লব হোসাইন রাজু, শেখ ইয়াছিন আরাফাতসহ অনেকে।

বক্তারা সম্প্রতি বিএনপি নেতা-কর্মীদের ওপর নৃশংস হামলা চালিয়ে গুরুতর আহত করার ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। তারা অভিযোগ করেন, একের পর এক হামলা বন্ধ না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে। আওয়ামী সন্ত্রাসীদের দ্বারা বিএনপি নেতা-কর্মীদের ওপর হামলার জন্য হাফিজুর রহমান তুহিনকে দায়ী করে তার পদত্যাগের দাবি জানান বক্তারা।

সমাবেশে প্রায় সাড়ে তিন সহস্রাধিক নারী-পুরুষসহ দলীয় নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park