
হারুন শেখ, বাগেরহাট
বাগেরহাটের রামপাল উপজেলায় মাসিক আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসি। উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চক্রবর্তী, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বিনয় কুমার, রামপাল পল্লিবিদ্যুৎ সমিতির ডিজিএম প্রকৌশলী মো. কামাল হোসেন, ওসি (তদন্ত) প্রদীপ কুমার, এআরডিও মো. হাবিবুর রহমান, রামপাল সরকারি কলেজের শরীরচর্চা শিক্ষক মো. তাহিদুল ইসলাম, প্রেস ক্লাব রামপালের সভাপতি এম. এ. সবুর রানা প্রমুখ।
সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক থাকায় অংশগ্রহণকারীরা সন্তোষ প্রকাশ করেন। তবে মাদক নির্মূলে আরও তৎপরতা বাড়ানো, সামাজিক অসঙ্গতি দূরীকরণ এবং স্থানীয় পর্যায়ে নজরদারি জোরদারের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসি।