1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

রামপালে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস পালন

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ৮২ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

হারুন শেখ বাগেরহাট জেলা প্রতিনিধি।

বাগেরহাটের রামপালে যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) দিবসের শুরুতে ভোর ৬ টায় ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করা হয়।

রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা বেগম নেলী উপজেলা পরিষদের সবুজ চত্বরে জাতীয় পতাকা উত্তোলন করেন। এরপরে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগীতা, মুক্তিযোদ্ধা, উপজেলা পরিষদের কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে প্রীতি ফুটবল প্রতিযোগীতা ও বেলা সাড়ে ১১ টায় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাহী কর্মকর্তা মারুফা বেগম নেলীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আফতাব আহমেদ, রামপাল থানার ওসি মো. সেলিম রেজা, উপজেলা বিএনপির আহবায়ক শেখ হাফিজুর রহমান তুহিন, উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম, উপজেলা যুবদলের আহবায়ক মল্লিক জিয়াউল হক জিয়া, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা জেহাদুল ইসলাম প্রমুখ।

এ ছাড়াও হাসপাতাল, এতিমখানা ও ভবঘুরে কেন্দ্রে উন্নত মানের খাবার বিতরণ করা হয়। উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডাক্তার সুকান্ত কুমারের নেতৃত্বে স্বাস্থ্য কমপ্লেক্সে সেচ্ছাসায় রক্তদান কর্মসূচী অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park