1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

রামপালে ২১০ প্রান্তিক চাষি পেল শীতকালীন প্রণোদনার বীজ-সার

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
  • ২১১ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

হারুন শেখ বাগেরহাট জেলা প্রতিনিধি

বাগেরহাটের রামপালে ক্ষুদ্র ও প্রান্তিক চাষীর মাঝে শীতকালিন কৃষির বীজ ও সার বিতরণ করা হয়েছে। সোমবার (২৫ নভেম্বর) সকাল ১০ টায় কৃষি মিলনায়তনে রামপাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফতাব আহমেদ প্রণোদনার এসব সামগ্রী বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ওয়ালিউল ইসলাম, অতিরিক্ত কৃষি অফিসার জি,এস অলিউল ইসলাম, প্রেসক্লাব রামপালের সাধারণ সম্পাদক সুজন মজুমদার, উপজেলা উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কৃষি কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন, উপসহকারী কৃষি অফিসার কিশোর কুমার বালা প্রমূখ।

কৃষি অফিস সূত্রে জানা গেছে, ২০২৪-২৫ অর্থবৎসর/রবি/২৪ মৌসুমে কৃষি প্রণোদনা (খ) ২০২৪-২৫ অর্থ বছরে খরিপ -২ অতিবৃষ্টির জন্য পুনর্বাসন কর্মসূচীর শীতকালীন সবজির বীজ এবং (গ)-২০২৪-২৫ অর্থবৎসরে অতিবৃষ্টির জন্য পুনর্বাসন কর্মসূচীর হাইব্রিড জাতের বীজ বিতরণ করা হয়েছে। ভূট্টা, গম, সরিষা, পিয়াজ, সূর্যমুখী, শীতকালীন বীজ, খেসারি ফসলের বীজের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে প্রণোদনা কর্মসূচীর আওতায় প্রান্তিক ৩০ জন চাষিকে ১ কেজি সূর্যমুখী বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি করে সার, ১০ জন কে সরিষা ১ কেজি পেয়াজের বীজ, ১০ কেজি এমওপি ১০ কেজি করে ডিএপি সার, ৬০ জন চাষিকে ৮ কেজি করে খেসারি, ১০ কেজি করে ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার, ১০ জন চাষিকে গম, ১০ জন চাষিকে সরিষা ও ১০০ জন চাষিকে সবজির বীজ ও সম পরিমাণ সার প্রদান করা হয়। প্রধান অতিথির বক্তব্যে সহকারী কমিশনার জানান, অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত প্রান্তিক চাষিদের ক্ষতি পুষিয়ে নিতে সরকার প্রণোদনার আওতায় সার ও বীজ প্রদান করেছে। আমরা কৃষকদের উৎসাহীত করতে এসব উপকরণ দিয়েছি, যাতে কৃষকগণ আরো বেশী উৎসাহীত হন ও বেশী ফসল ফলাতে পারেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park