1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

রামপাল তাপবিদ্যুৎকেন্দ্র বাতিল ও সুন্দরবনের প্রান প্রকৃতি রক্ষার দাবীতে জনসমাবেশ

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
  • ১০৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

সুন্দরবন ও পশুর নদী বিনাশী রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র বাতিল, নিরাপদ পানি, টেকসই জীবিকা ও সুন্দরবনের প্রান প্রকৃতি রক্ষার দাবীতে জনসমাবেশ আয়োজন করেছে পরিবেশবাদী সংগঠনের নেতৃবৃন্দরা। শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকালে আন্তর্জাতিক ঘষিয়াখালী চ্যানেল পাড়ে এর আয়োজন করে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) ও পশুর রিভার ওয়াটারকিপার। এতে প্রধান অতিথি ড. আব্দুল্লাহ হারুন চৌধুরী ও শরীফ জামিলসহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

নেতৃবৃন্দরা জানায়, পশুর নদী ও সুন্দরবন বিনাশী রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র এই মুহুর্তে বন্ধ করা জরুরী। ভারতের স্বার্থে বনবিনাশী এই বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হয়েছে। সরকারি প্রতিষ্ঠান সিইজিআইএস’র প্রতিবেদনে বলা হয়েছে, পশুর নদীতে বিষাক্ত পারদের মাত্রা এখন অনুমোদিত মাত্রার চেয়ে দশগুন বেশি। সুন্দরবনের প্রাণ পশুর নদী দূষনের ফলে মাছসহ জলজপ্রাণীর অস্তিত্ব হুমকির মুখে। ধরিত্রী বাঁচাতে জীবাশ্ম জ্বালানির পরিবর্তে টেকসই ও নবায়নযোগ্য জ্বালানির উপর নির্ভরতার কোন বিকল্প নেই। রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র বন্ধ করে বিকল্প নবায়নযোগ্য সোলার সিস্টেম চালু করার জন্য সরকারের প্রতি আহবা জানান। ২৭ ডিসেম্বর শুক্রবার বিকেলে মোংলার নারিকেলতলায় ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) এবং পশুর রিভার ওয়াটারকিপার এ অনুষ্ঠানের আয়োজন করেন।

শুক্রবার বিকেল সাড়ে ৩টায় জনসমাবেশে সভাপতিত্ব করেন পশুর রিভার ওয়াটারকিপার সুন্দরবন রক্ষায় আমরা’র সমন্বয়কারী মোঃ নূর আলম শেখ। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ডিসিপ্লিনের অধ্যাপক ড. আব্দুল্লাহ হারুন চৌধুরী। প্রধান বক্তা ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) এর সদস্য সচিব বুড়িগঙ্গা রিভারকিপার শরীফ জামিল। জনসমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাওড় রক্ষায় আমরা’র সমন্বয়কারী খোয়াই রিভার ওয়াটারকিপার তোফাজ্জেল সোহেল। এছাড়া পরিবেশযোদ্ধা আব্দুর রশিদ হাওলাদার, জেলে সমিতির সভাপতি বিদ্যুৎ মন্ডল, কমলা সরকার, শিখা হালদার, গফফার মোল্লা, ঢাংমারি ডলফিন সংরক্ষণ দলের টিম লিডার ইস্রাফিল বয়াতি, হাছিব সরদার সহ আরো অনেকে।

প্রধান অতিথি ড. আব্দুল্লাহ হারুন চৌধুরী বলেন, রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র পরিবেশের যে ক্ষতি করছে তা অপূরনীয়। রামপাল পাওয়ার প্লান্ট কেবলমাত্র চালু হয়েছে তাই এই অবস্থা, আর যদি পুরোপুরি চালু হয় তাহলে এই অঞ্চলের পানি, মাছ এবং জলজপ্রাণী ধ্বংস হবে। যেসব জলজপ্রাণী বেঁচে থাকবে তারা বিষাক্ত কেমিক্যাল বহন করবে, এগুলো এক জায়গায় থাকবে না। মানুষের শরীরে এবং খাদ্য শৃংখলায় এর নেতিবাচক প্রভাব পড়বে। নভেম্বর থেকে মার্চ মাসে উত্তর দিক থেকে দক্ষিণে বায়ু প্রবাহের ফলে রামপাল বিদ্যুৎকেন্দ্র সুন্দরবন দূষণের মাধ্যমে জীববৈচিত্রের মারাত্মক ক্ষতি করছে। রামপাল বিদ্যুৎকেন্দ্র যেহেতু এখনও পুরোপুৃরি চালু হয়নি, তাই এটি বন্ধ করে দিয়ে বিকল্প নবায়নযোগ্য জ্বালানি সোলার সিস্টেম চালু করা উচিত। রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র চালু থাকলে যে পরিমাণ ক্ষতি হবে, তারচেয়ে কম ক্ষতি হবে এটি বন্ধ করে দিলে।

প্রধান বক্তার বক্তৃতায় ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) এর সদস্য সচিব শরীফ জামিল বলেন, বিজ্ঞানভিত্তিক গবেষণায় পশুর নদে দূষণ দেখা গেছে। নদীতে ও সুন্দরবনে মৎস্য সম্পদ কমছে। জেলেরা কষ্টে জীবন অতিবাহিত করছে। কাজেই জনস্বার্থে ও সুন্দরবন রক্ষায় অবিলম্বে রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র বন্ধ করা এখনই জরুরী। তা না হলে জলবায়ু পরিবর্তনের প্রভাব, অতিরিক্ত নৌযান চলাচলের কারনে নদীভাঙনে বাস্তুহারা মানুষ নিরাপদ পানি ও টেকসই বসতির অভাবে মানবেতর জীবনযাপন করবে। তাই চলমান প্রকল্পসমুহ একটি জনসম্পৃক্ত সমন্বিত পর্যালোচনা ও পুনর্মূল্যায়ন করা প্রয়োজন।

তিনি আরো বলেন, সুন্দরবনের জীববৈচিত্র এবং পশুর নদীর জলজপ্রাণী রক্ষায় জীবাশ্ম জ্বালানি নির্ভর রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করা দরকার। আমাদের দেশে প্রায় ৫ লাখ ৭৬ হাজার একর খাসজমি আছে, যেখানে চাষাবাদ করা হয়না, ঘরবাড়িও নেই। এসব জমির ১০ ভাগও ব্যবহার করা যায় তাতেই ২৫ হাজার মেগাওয়াট নবায়নযোগ্য বিদ্যুৎকেন্দ্র বসানো যাবে। তাই আমাদের বভিষ্যত প্রজন্মকে জলবায়ু পরবর্তনের হাত থেকে বাঁচতে সুন্দরবন সুরক্ষা ও বনে বিচারণকৃক প্রান প্রকৃতি রক্ষা, দখল ও দুষন থেকে নদী রক্ষা, নিরাপদ সুপেয় পানি, টেকসই বাধ ও সুন্দর জীবিকার দাবী জানান জনসমাবেশে নেতৃবৃন্দরা।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park