1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

রাস্তায় শুকাতে দেওয়া শষ্যের গাছ পেঁচিয়ে চেয়ারম্যান প্রার্থীর গাড়ি পুড়ে ছাই

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ মার্চ, ২০২৪
  • ৩৪৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

নড়াইল জেলার নড়াগাতী থানার পূর্ব রামপুরা গ্রামে রাস্তায় শুকাতে দেওয়া রবি শষ্যের গাছ চাকায় পেঁচিয়ে আগুন ধোরে উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী নাজমুল হক প্রিন্স এর টয়োটা স্কয়ার প্রাইভেট কার ভস্মিভূত হয়েছে।

২৩ মার্চ (শনিবার) দুপুর ১ টার দিকে ওই গ্রামের আলফু শেখের ছেলে রফিক শেখের বাড়ী সংলগ্ন রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় গাড়ীতে থাকা সালামাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী এস,এম নাজমুল হক প্রিন্সসহ ৫ জন স্বজন অল্পের জন্য প্রানে বেঁচে যান। তারা আগুন নিভাতে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রনে আনে। জেলা ও উপজেলা প্রশাসনকে এ বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানান তিনি।

 

ওই গাড়ীতে থাকা চেয়ারম্যান প্রার্থীর চাচাত ভাই শিকদার ওবায়দুর রহমান বলেন, রামপুর মতি খার বাড়ীর কাছ থেকে উচু করে কলাই নেড়ে দেওয়ায় চাকায় পেঁচিয়ে যায় পরে গাড়ী সম্পূর্ণ জ্যাম হয়ে আগুর লেগে যায়। দ্রুত লক খুলে আমরা বেরিয়ে আসি। অল্পের জন্য মহান আল্লাহ আমাদের বড় বিপদ থেকে রক্ষা করেছেন।

 

স্থাণীয়রা জানান, রাস্তার পাশে এভাবে রবি শষ্য শুকানোর কারণে প্রতি বছর যানবাহন দুর্ঘটনায় অনেক প্রান অকালে ঝরে যায়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এ বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়া উচিৎ বলে তারা মনে করেন।

 

কালিয়া ফায়ার সার্ভিস ষ্টেশনের লিডার মোঃ জাকির হোসেন বলেন, দুপুর ১২:৫০ মিনিটে আমরা পূর্ব রাম- পুরায় আগুন লেগেছে মর্মে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনি। সড়কে শুকাতে দেওয়া কলাই থেকে আগুনের সুত্রপাত বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। এ দুর্ঘটনায় একটি টয়োটা স্কয়ার গাড়ী পুড়ে সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। তদন্ত সাপেক্ষে ক্ষয় ক্ষতির প্রকৃত হিসাব জানা যাবে বলে তিনি জানান।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park