1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

রাস্তার পাশে পড়ে ছিল স্বেচ্ছাসেবক দল সভাপতির মরদেহ

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১১ মার্চ, ২০২৪
  • ১৬৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

লালমনিরহাটে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল সভাপতি ফেরদৌস আহমেদের (৪৮) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১১ মার্চ) সকালে সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের নিজপাড়া এলাকায় রাস্তার পাশ থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করেন।

 

ফেরদৌস আহমেদ সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের কালমাটি আনন্দবাজার এলাকার নুরল হকের ছেলে। তিনি খুনিয়াগাছ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বিকেলে সদর উপজেলার বড়বাড়ি ইউনিয়নে বিএনপির একটি সভায় যোগ দেওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন ফেরদৌস আহমেদ। রাত গভীর হলেও বাড়ি না ফেরায় যোগাযোগের চেষ্টা করে ফোন বন্ধ পায় তার পরিবার। পরে লালমনিরহাট শহরে খুঁজতে এসে মিশন মোড়ে তাঁর ব্যবহৃত মোটরসাইকেলটি পায়। পরে আজ সোমবার সকালে মহেন্দ্রনগর ইউনিয়নের নিজপাড়া এলাকায় রাস্তার পাশে ফেরদৌসের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। সদর থানা-পুলিশ মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায়।

 

লালমনিরহাট সদর থানার ওসি ওমর ফারুক বলেন, মৃতের পরিবারের দেওয়া তথ্য মতে ফেরদৌস বেশ কিছু টাকা নিয়ে বিএনপির সভায় যোগদানের কথা বলে বেরিয়ে পড়লেও বাড়ি ফেরেননি। পরে সোমবার সকালে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। ধারণা করা হচ্ছে এটি একটা হত্যাকাণ্ড। এখন পর্যন্ত কোনো অভিযোগ দেয়নি তার পরিবার। পুরো ঘটনা তদন্ত করছি।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park