1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নড়াইলে নবগঙ্গা সেতুর কাজ থমকে, দুই পাড়ের লক্ষাধিক মানুষের দুর্ভোগ চরমে তেরখাদায় দুর্গাপূজা ঘিরে পুলিশের মতবিনিময় সভা, আইনশৃঙ্খলা বিঘ্নকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা তেরখাদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সহনশীল দেশ গড়ার আহ্বান খুলনার জিরো পয়েন্টে বাসে তল্লাশি, ৬ কেজি ৫৯৭ গ্রাম আইস উদ্ধার সাজমীর হত্যা মামলায় এসআরবি-৬-এর অভিযানে দুই আসামি গ্রেপ্তার রূপসায় ইটভাটা ব্যবসায়ী ফখরুল হত্যা মামলার আসামি চট্টগ্রামে গ্রেপ্তার বড়দিয়া বাজার রক্ষায় উদ্যোগ, ভাঙন প্রতিরোধে শুরু হচ্ছে জরুরি কার্যক্রম খুলনার একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেপ্তার সুন্দরবনে জলদস্যুদের আস্তানায় অভিযান, ১৪টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল সরঞ্জাম উদ্ধার বড়দিয়া বাজারে ভাঙনকবলিত এলাকা পরিদর্শন ইউএনওর, ১৬ ব্যবসায়ীকে সহায়তা ও জিওব্যাগ ফেলার নির্দেশ

রিয়াদুল জান্নাহ্ হিফৃয মাদরাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান ও দোয়া-আলোচনা সভা অনুষ্ঠিত

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ৩১৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনা মহানগরীর সোনাডাঙ্গা এলাকায় আন্তর্জাতিক মানের ক্যাডেট সিস্টেমে পরিচালিত আরবি ও জেনারেল শিক্ষার সমন্বিত রিয়াদুল জান্নাহ্ হিফৃয মাদরাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান, দোয়া ও আলোচনা সভা গতকাল ২১ নভেম্বর শুক্রবার বিকেল ৪টায় অনুষ্ঠিত হয়েছে।

মাদরাসার প্রতিষ্ঠাতা তত্ত্বাবধায়ক, বিশিষ্ট আলেমেদ্বীন মুফাসসিরে কুরআন ও মুহাদ্দিস আলহাজ্ব মাওলানা মুফতি মুহাম্মদ আনোয়ার হোসাইন-এর সভাপতিত্বে এবং প্রধান উপদেষ্টা, মানবাধিকার সংগঠক ও নাগরিক নেতা এস এম দেলোয়ার হোসেন-এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেমেদ্বীন মুফাসসিরে কুরআন আলহাজ্ব হযরত মাওলানা এ এফ এম নাজমুস সউদ, অধ্যক্ষ তা’লীমুল মিল্লাত রহমাতিয়া কামিল মাদরাসা, খুলনা। সম্মানিত অতিথি ছিলেন আলহাজ্ব এ এম ফরহাদ হোসেন, সাবেক ডিজিএম, সোনালী ব্যাংক পিএলসি, খুলনা। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট আলেমেদ্বীন মুফাসসিরে কুরআন আলহাজ্ব হযরত মাওলানা মুহাম্মাদ আব্দুল গাফ্ফার।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দারুল কুরআন সিদ্দিকীয়া কামিল মাদরাসার মুহাদ্দিস হযরত মাওলানা মোঃ শহিদুল ইসলাম। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন যুব সমাজের আইকন হযরত মাওলানা হাফেজ ক্বারী শোয়াইব হুসাইন বিপ্লবী, যশোর।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিদ্দিকীয়া কামিল মাদরাসার সিনিয়র শিক্ষক আলহাজ্ব মাওলানা গাজী আব্দুর রাজ্জাক, দারুস সালাম মসজিদের সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা আব্দুল কুদ্দুস, মসজিদের ইমাম ও খতিব আলহাজ্ব মাওলানা মোঃ সাইফুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ ১৮ নং ওয়ার্ডের সভাপতি আলহাজ্ব মোঃ মনিরুজ্জামান মুকুল, তরুণ সমাজসেবক ও সাবেক ছাত্রনেতা ইমরান হোসেন, অ্যাডভোকেট মোস্তফা বিলাল, দৈনিক খুলনার সময়ের খবরের সম্পাদক সরদার বাদশা।

এছাড়াও উপস্থিত ছিলেন মাদরাসার শিক্ষক ও হাফেজ শিক্ষার্থীরা—হাফেজ মাওলানা মোঃ রেজাউল ইসলাম, হাফেজ ক্বারী আয়াতুল্লাহ সুলতান খান, হাফেজ মোঃ জাকির হোসেন, হাফেজ ক্বারী হাসানুজ্জামান সিদ্দিকী, হাফেজ মোঃ ইব্রাহিম, হাফেজ মোঃ আব্দুল্লাহ, হাফেজ মাওলানা মেহেদী হাসান, জেনারেল শিক্ষক মোঃ তাওহিদুল ইসলাম, মোঃ আব্দুল্লাহ আল ইমরান, মোঃ সাইমুম ইসলাম, আব্দুল মজিদ, মোঃ নাজিমুল ইসলাম, মোঃ ফেরদাউস, হাফেজ মোঃ আব্দুর রশীদ, হাফেজ মারজান, মাওলানা মোঃ মাহামুদ হাসান, মাসুমা আক্তার, জেসমিন আরা, উম্মে সালমা, নুসরাত আক্তার, সুরাইয়া আক্তার ও সুমাইয়া আক্তার প্রমুখ।

উক্ত অনুষ্ঠানে ১০ জন হাফেজ ছাত্রকে পাগড়ি ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে বক্তারা বিশেষভাবে উল্লেখ করেন যে, রিয়াদুল জান্নাহ্ হিফৃয মাদরাসা শুধুমাত্র আরবি শিক্ষায় সীমাবদ্ধ নয়; এখানে বাংলা, ইংরেজি, গণিত ও বিজ্ঞানসহ সরকার নির্ধারিত পাঠ্যক্রম শতভাগ অনুসরণ করা হয়। মাদরাসাটি দান–সদকা ব্যতীত পরিচালিত হচ্ছে এবং ক্যাডেট শৃঙ্খলা সমন্বিত শিক্ষা ব্যবস্থার মাধ্যমে শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক বিশ্বে নিজেদের স্থান করে নেওয়ার মতো দক্ষ করে তৈরি করছে।

বক্তারা বলেন, “রিয়াদুল জান্নাহ্ হিফৃয মাদরাসা একটি আধুনিক যুগোপযোগী শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে দ্রুত সাধারণ মানুষের মনে একটি বিশ্বাসযোগ্য স্থান করে নিয়েছে। এটি দ্বীনি ও আধুনিক শিক্ষার বাতিঘর হিসেবে পরিচিত এবং ভবিষ্যতে দেশের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলেও একটি মডেল শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি লাভ করবে।”

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park