1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

রূপসায় এসিল্যান্ডের কাছে বিচার চাইতে গিয়ে কর্মচারীদের হাতে আহত শিক্ষার্থী

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ২৮৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

শেখ মাহাবুব আলম বিভাগীয় প্রধান খুলনা

খুলনার রূপসা উপজেলার এসিল্যান্ডের কাছে বিচার চাইতে গিয়ে কর্মচারীদের হামলার স্বীকার হয়েছেন ইমরান হোসেন নামে এক সেবা গ্রহীতা। রবিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে রুপসা ভূমি অফিসের কর্মচারীদের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের লিখিত অভিযোগ জমাদিতে গেলে তার উপর হামলা করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।

হামলার স্বীকার ইমরান হোসেন খুলনা ল কলেজের আইনের ছাত্র এবং ফকিরহাট উপজেলার কামটা গ্রামের মো ফজলুল হকের ছেলে। হামলার ঘটনায় তিনি রূপসা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।

প্রাপ্ত অভিযোগ থেকে জানাগেছে, একটি নামজারী ও মিস মামলায় রূপসা ভূমি অফিসের কর্মচারী জাফর মল্লিকের দুর্নীতি ও হয়রানির স্বীকার হয়ে ইমরান বিষয়টি এসিল্যান্ডকে মৌখিক ভাবে জানালে। এসিল্যান্ড লিখত ভাবে অভিযোগ দেওয়ার জন্য ইমরানকে পরামর্শ দেয়। ২৯ সেপ্টেম্বর দুপুরে ইমরান রূপসা ভূমি অফিসে কর্মচারী জাফর মল্লিকের বিরুদ্ধে লিখিত অভিযোগ জমাদিতে গেলে অফিসের কর্মচারী রেজাউল সরদার অভিযোগ জমানিতে অস্বীকার করে এবং অভিযুক্ত জাফর মল্লিক কে ডেকে নিয়ে আসে। জাফর মল্লিক এসে সেবা গ্রহীতা ইমরানের শার্টের কলার ধরে টেনে হিচড়ে অফিসের বাহিরে নিয়ে যায়। এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে ভয়ভীতি প্রদর্শন করেন। এ ঘটনার বিচার চেয়ে ইমরান রূপসা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন।

 

এ বিষয় জানতে চাইলে ভূমি কর্মচারী জাফর মল্লিক কোনকিছু জানাতে সাফ অস্বীকার করেন। ভূমি অফিসে সেবানিতে গেলে যেখানে একজন আইনের ছাত্র কে এ ধরনের হেনস্তার স্বীকার হতে হয়। সেখানে সাধারণ মানুষের সেবার মান কেমন হতে পারে তা সচেতন মহলের কাছে এখন প্রশ্নবিদ্ধ।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park