1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

রূপসায় চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি গ্রেপ্তার: র‌্যাব-৬ এর অভিযানে মনির শেখ আটক

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ মে, ২০২৫
  • ১৬০ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

খুলনা জেলার রূপসা উপজেলার ভবানীপুর গ্রামে আলোচিত আবদার শেখ হত্যা মামলার প্রধান অভিযুক্ত মনির শেখ (৪৫)-কে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬ এর একটি অভিযানিক দল। ২৭ মে রাতে গোপন সংবাদের ভিত্তিতে খুলনা রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তাকে রূপসা থানায় হস্তান্তর করা হয়েছে।

গ্রেপ্তার মনির শেখ রূপসার ভবানীপুর গ্রামের হাবিবুর রহমান ওরফে হাইবে শেখের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, ২২ মে রাত সাড়ে ৮টা থেকে সোয়া ১০টার মধ্যে যে কোনো সময় আবদার শেখকে হত্যা করে লাশ গুমের উদ্দেশ্যে বস্তাবন্দি করে মনির শেখের বাড়ির পশ্চিম পাশে কলাবাগানে ফেলে রাখা হয়।

ঘটনার দিন রাতেই স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের স্ত্রী রত্না বেগম লাশ শনাক্ত করেন। পরদিন তিনি রূপসা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। হত্যাকাণ্ডটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং এর জেরে র‌্যাব-৬ ছায়া তদন্ত শুরু করে।

র‌্যাব-৬ এর স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল ২৭ মে রাত ৯টার দিকে অভিযানে অংশ নেয় এবং মনির শেখকে আটক করে। তাকে আইনি প্রক্রিয়া শেষে রূপসা থানায় হস্তান্তর করা হয়েছে।

এই মামলার তদন্ত চলমান রয়েছে এবং হত্যার পেছনের কারণ ও জড়িত অন্যান্য ব্যক্তিদের বিষয়ে খোঁজ নিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। রূপসার জনগণ এই ঘটনার দ্রুত বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park