1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

রূপসায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ১২১ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক 

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে রূপসা উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৮ আগস্ট) সকালে অফিসার্স ক্লাব প্রাঙ্গণে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রিক্তা প্রধান অতিথি হিসেবে আলোচনা সভায় বক্তব্য দেন। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জ্যোতি কনা দাসের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন মেরিন অফিসার মোঃ রাসেল শেখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলাম।

সভায় আরও বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা তরুণ কুমার বালা, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আহসান হাবীব প্রামানিক, সমাজসেবা কর্মকর্তা রাকিবুল ইসলাম তরফদার, পল্লী বিদ্যুৎ এজিএম এম এ হালিম খান, রূপসা থানা অফিসার ইনচার্জ (তদন্ত) আঃ সবুর, ইউআরসি ইন্সট্রাক্টর কাজী এহতেশামুল হক, সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছাফুর রহমান, ইলিয়াস হোসেন, জিয়াউল ইসলাম বিশ্বাস, ইউসিসিএ চেয়ারম্যান গোপাল চন্দ্র মণ্ডল, প্রেসক্লাব রূপসার সভাপতি রাজু আহম্মেদ খান শহীদ, সাংবাদিক ফ.ম. আইয়ুব আলী, গোলাম হোসেন ডালিম, ইউপি সদস্য স্বপ্না রানী পাল, আইরিন পারভিন, ইসলামী ফাউন্ডেশনের আঃ সালাম, মৎস্যচাষি সুজন কুমার বসু, শিহাব সরদার, কামরুল মোড়ল প্রমুখ। অনুষ্ঠান শেষে শোভাযাত্রা উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে অফিসার্স ক্লাব প্রাঙ্গণে এসে শেষ হয়।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park