1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

রূপসায় জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
  • ১৯১ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

শহিদুল্লাহ্ আল আজাদ. স্টাফ রিপোর্টার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল, সাবেক এমপি মাওলানা হামিদুর রহমান আজাদ বলেছেন গুম খুন এবং অপরাজনীতির কারণে আওয়ামীলীগ কে দেশ ছাড়তে হয়েছে। বিগত সরকার এদেশের মানুষের মৌলিক অধিকার হরন করে গনতন্ত্রকে বিনষ্ট করেছিলো। তাদের অত্যাচার ও নির্যাতনের কারণে ক্ষমতা হারানোর পর দেশে থাকতে সাহস না পেয়ে বিদেশে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।

তিনি বলেন জামায়াতে ইসলামী প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসী নয়, তারা সর্বদা শান্তি শৃঙ্খলা এবং নবী করিম (সাঃ) এর আদর্শে অনুপ্রানিত হয়ে দেশ সেবার কাজে সদা জাগ্রত থাকবে। বিগত সরকার বার বার জামায়াতে ইসলামকে নিষিদ্ধ সহ নেতাকর্মীকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেও আমাদের ঐক্যবদ্ধতা নষ্ট করতে পারে নাই। জামায়াতে ইসলামী কখনো অন্য কোন রাজনৈতিক দলের দ্বারস্থ হয় নাই বরং বাংলাদেশের বৃহৎ দলই জামাতের কাছে এসেছে সরকার গঠনের জন্য। তিনি আরও বলেন বিগত সময়ে মানুষ তাদের পছন্দ মত ব্যক্তিকে ভোট দিতে পারেনি। আগামী নির্বাচন নিয়ে কোনো প্রকার ছল চাতুরী করলে বা নির্বাচন বিতর্কিত করার চেষ্টা করলে এদেশের জনগণ কোনো ভাবে মেনে নিবে না। তিনি নতুন বাংলাদেশ গড়তে জামায়াতে ইসলামী সহ অঙ্গ সংগঠনের নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।

তিনি ২২ নভেম্বর শুক্রবার সকালে খুলনা জেলার রূপসা উপজেলার রূপসা রেলস্টেশন মাঠে অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার উদ্দ্যোগে আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য একথা বলেন। বিশেষ অতিথির বক্তৃতা করেন বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দীস আব্দুল খালেক, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরষিদ সদস্য, সহকারী খুলনা অঞ্চল পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও খুলনা মহানগর আমীর অধ্যাপক মাহফুজুর রহমান, খুলনা জেলা শাখার আমীর মাওলানা এমরান হুসাইন, খুলনা জেলা শাখার নায়েবে আমীর মাওলানা কবিরুল ইসলাম, খুলনা জেলা শাখার সেক্রেটারী মুন্সি মিজানুর রহমান।

রূপসা উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওঃ লবিবুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি হাবিবুল্লাহ ইমনের পরিচালনায় বক্তৃতা করেন রূপসা উপজেলা নায়েবে আমীর মাস্টার মোঃ ফজলুল হক, উপজেলা সহ সেক্রেটারি মাওঃ মুঃ ইসমাইল হোসেন, ডাঃ মুঃ রেজাউল কবির খান, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির খুলনা জেলা শাখার সেক্রেটারি আবু ইউসুফ ফকির, জেলা উত্তরের সমাজসেবা সম্পাদক মুঃ আবু জাফর, অর্থ সম্পাদক শাহজালাল ইয়ামেনি, জামায়াতে ইসলামী রূপসা উপজেলার অমুসলিম শাখার সভাপতি সদানন্দ বৈরাগী, রূপসা ইসলামী ছাত্র শিবির পূর্ব উপজেলা সভাপতি মুঃ আল-আমিন শেখ, রূপসা পশ্চিম সভাপতি মুঃ মুরসালিন আকন, রূপসা উপজেলা বায়তুলমাল সেক্রেটারী মুঃ আনোয়ার আলী,।

উপজেলা তারবিয়্যাত সভাপতি মুফতি মাওঃ মুঃ মহিউদ্দিন, উপজেলা উলামা বিভাগীয় সেক্রেটারী মাওলানা মোঃ হিকমত আলী শেখ, উপজেলা শ্রমিক সভাপতি মুঃ নাজিম উদ্দিন, উপজেলা ছাত্র ও যুব সভাপতি অধ্যাপক মুঃ আসাদুজ্জামান, উপজেলা মিডিয়া সভাপতি হাফেজ মুঃ জাহাঙ্গীর ফকির, আইচগাতী ইউনিয়ন আমির মোহাম্মদ ইকবাল আমিন, শ্রীফলতলা ইউনিয়ন আমির মোল্লা সেলিম আজাদ, নৈহাটি ইউনিয়ন আমির অধ্যাপক মুঃ গিয়াস উদ্দিন, টিএসবি ইউনিয়ন আমির হাফেজ মোহাম্মদ সাইফুল ইসলাম, ঘাটভোগ ইউনিয়ন সভাপতি মুঃ নাসিম সরদার প্রমূখ।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park