
রূপসা, খুলনা (প্রতিনিধি)
খুলনার রূপসা উপজেলা বিএনপির আয়োজিত নির্বাচনী জনসভায় রবিবার বিকালে কেন্দ্রীয় নেতা ও বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল প্রধান অতিথির বক্তৃতায় বলেন, “বিএনপি একমাত্র দল যারা বাংলাদেশকে রক্ষা করতে সক্ষম। তবে দেশকে ভিন্ন খাতে পরিচালিত করার চেষ্টা করছে একটি মহল।” তিনি উল্লেখ করেন, সংখানুপাতিক (পিআর) পদ্ধতিতে নির্বাচন হবে না বলে হুমকি দেয়া হচ্ছে। কিন্তু দেশের জনগণ কারও এ ধরনের হুমকিতে মাথা নত করবে না। নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা পেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন এবং দল রাষ্ট্রক্ষমতায় পৌঁছাবে।
আজিজুল বারী হেলাল আরও বলেন, “নির্বাচনকে বাধাগ্রস্ত করতে জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে। দেশে কিছু বিদেশি দালালও সক্রিয় হয়েছে। জামায়াত এবং আরও কিছু দল এই ষড়যন্ত্রে যুক্ত রয়েছে। সরকার ও কমিশনের আন্তরিকতা পর্যাপ্ত নয়। নির্বাচন অনুষ্ঠিত হওয়া পর্যন্ত জনমনে শঙ্কা থাকবে। দেশের কিছু গোষ্ঠীও নির্বাচন বাধাগ্রস্ত করার চেষ্টা করছে।” তিনি নির্বাচনী সংস্কারের প্রসঙ্গে বলেন, “যে সংস্কার জনগণ বোঝে না, সেই সংস্কার জনগণ গ্রহণ করবে না। তাই জনগণকে বুঝিয়ে এমন সংস্কার বাস্তবায়ন করতে হবে।”
রূপসা ঘাট এলাকা বাস স্ট্যান্ড চত্বরে অনুষ্ঠিত জনসভায় উপজেলা বিএনপির আহ্বায়ক মোল্লা সাইফুর রহমান সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক মো. মনিরুজ্জামান মন্টু, সাবেক সদস্য-সচিব মনিরুল হাসান বাপ্পি, যুগ্ম আহ্বায়ক খান জুলফিকার আলী জুলু, মোল্লা খায়রুল ইসলাম, মো. তৈয়েবুর রহমান, জিএম কামরুজ্জামান টুকু, এনামুল হক সজল, জেলা যুবদলের আহ্বায়ক ইবাদুল হক রুবায়েদ, সদস্য সচিব নাদিমুজ্জামান জনি, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রুনু, সদস্য সচিব আব্দুল মান্নান মিস্ত্রি, জেলা শ্রমিকদলের সভাপতি উজ্জ্বল সাহা, জেলা কুষক দলের সভাপতি মোল্লা কবীর হোসেন, সাধারণ সম্পাদক শেখ আবু সাঈদ, গোলাম মোস্তফা তুহিন।
উপজেলা বিএনপি’র সদস্য সচিব জাবেদ হোসেন মল্লিক ও উপজেলা যুবদলের সদস্য সচিব রুবেল মীরের পরিচালনায় সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য মল্লিক আব্দুস সালাম, শেখ আব্দুর রশিদ, রিয়াজ মোল্লা, উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির শেখ, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আছাফুর রহমান, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সেতারা সুলতানা, সিনিয়র সহ সভাপতি শাহানাজ ইসলাম, জেলা তাতী দলের সদস্য সচিব শেখ মাহমুদ আলী লোটাস, জেলা জাসাসের সদস্য সচিব একে আজাদ, জেলা ওলামা দলের সভাপতি ফারুক হোসেন, বিকাশ মিত্র, মনিরা বেগম, উপজেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম বাচ্চু, বিএনপি নেতা আব্দুল মালেক, আনোয়ার হোসেন, মিকাইল বিশ্বাস, দিদারুল ইসলাম, বিএনপি কর্মী কৃপাসিন্দু মালাকার ও উত্তর মালাকারসহ সহ-বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের শতাধিক নেতা-কর্মী।